সংবাদ

ভিডিও ফাঁসেই চাকরি হারালেন ভূমি কর্মকর্তা

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৮:২২ এএম

ভিডিও ফাঁসেই চাকরি হারালেন ভূমি কর্মকর্তা
ইমরান শেখ। ছবি : সংগৃহীত

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর-খ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রোববার (২৬ জুলাই) রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে প্রকাশিত এক আদেশে এই তথ্য জানানো হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মাজহারুল ইসলাম স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩ (খ) ও ৩ (গ) ধারা অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির দায়ে অভিযুক্ত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত থাকাকালীন তিনি বিধি মোতাবেক কেবল খোরপোশ ভাতা পাবেন।

আদেশে আরও উল্লেখ করা হয়, বোয়ালমারী উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব দপ্তরে এই আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ জানান, ওই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের ভিডিও ও সংবাদ প্রকাশের পর বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়। এরপরই তার বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, ভিডিও চিত্র দেখার পর প্রাথমিকভাবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপাতত তার বেতন-ভাতা বন্ধ থাকবে।

জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, ‘ভিডিও ফুটেজ এবং তার আগের কর্মকাণ্ড বিশ্লেষণ করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সরকারি বিধি অনুযায়ী তাকে বরখাস্ত করা হয়েছে। সোমবার থেকে তিনি আর অফিস করতে পারবেন না।’

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

ভিডিও ফাঁসেই চাকরি হারালেন ভূমি কর্মকর্তা

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত