জামালপুরের বকশীগঞ্জে ওষুধ মনে করে ভুলবশত কীটনাশক পান করে শাহ আলী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকেলে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের কুশলনগর উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শাহ আলী ওই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ আলী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। দৃষ্টিশক্তি কম থাকায় বিকেলে তিনি ঘরের মধ্যে রাখা কীটনাশককে ভুল করে ওষুধ মনে করে পান করেন। ওই সময় বাড়িতে কেউ ছিলেন না। কিছুক্ষণ পর তার স্ত্রী ফিরে এসে তাকে অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা উজ্জ্বল মিয়া বলেন, বার্ধক্যের কারণে দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি কমে যাওয়ায় এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে। পরিবারের কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল না।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে কুশলনগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।
/

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন