সংবাদ

মহেশপুরে খালের পানিতে মিলল অজ্ঞাত পরিচয় মরদেহ

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০১:০১ পিএম

মহেশপুরে খালের পানিতে মিলল অজ্ঞাত পরিচয় মরদেহ
হেশপুরে খালের পানিতে মিলল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ। ছবি : সংবাদ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামে একটি খালের মধ্য থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) সকালে ভবনগর গ্রামের ভাওনের খালের ওপর নির্মিত একটি সেতুর নিচে লাশটি ভাসমান অবস্থায় পাওয়া যায়। নিহতের বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে স্থানীয় বাসিন্দারা সেতুর নিচে খালের পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে মহেশপুর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে খালের পানি থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় নিশ্চিত করা এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ জুলাই ২০২৬

মহেশপুরে খালের পানিতে মিলল অজ্ঞাত পরিচয় মরদেহ

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামে একটি খালের মধ্য থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) সকালে ভবনগর গ্রামের ভাওনের খালের ওপর নির্মিত একটি সেতুর নিচে লাশটি ভাসমান অবস্থায় পাওয়া যায়। নিহতের বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে স্থানীয় বাসিন্দারা সেতুর নিচে খালের পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে মহেশপুর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে খালের পানি থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় নিশ্চিত করা এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত