সংবাদ

ডাসারে বাসের ধাক্কায় মৌয়াল নিহত

প্রতিনিধি, কালকিনি, মাদারীপুর
প্রতিনিধি, কালকিনি, মাদারীপুর
প্রকাশ: ৯ মার্চ ২০২৬, ০৭:৩৩ পিএম

ডাসারে বাসের ধাক্কায় মৌয়াল নিহত

মাদারীপুরের ডাসারে যাত্রীবাহী বাসের ধাক্কায় বসন মুন্সি (১৯) নামে এক মৌয়াল নিহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) বেলা ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পান্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বসন মুন্সি ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের ছোট বনগ্রাম এলাকার নূর মুন্সির ছেলে। তিনি পেশায় মৌয়াল ছিলেন এবং বন থেকে মধু সংগ্রহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বসন মুন্সি মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। ‘‘বাউফল ট্রাভেলস’’ পরিবহনের ওই বাসের নম্বর ঢাকা-মেট্রো-ব-১২-৪৩৪৯।

এতে ঘটনাস্থলেই বসন মুন্সির মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং পাথুরিয়ারপাড় গ্রামীণ সড়ক ব্যবহার করে পালানোর চেষ্টা করে। স্থানীয়রা বাসটি আটকের চেষ্টা করলে চালক উপজেলার বাসতলা মোড়ে বাস রেখে পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়েছে। তিনি ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন এবং জানান, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ডাসারে বাসের ধাক্কায় মৌয়াল নিহত

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

মাদারীপুরের ডাসারে যাত্রীবাহী বাসের ধাক্কায় বসন মুন্সি (১৯) নামে এক মৌয়াল নিহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) বেলা ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পান্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বসন মুন্সি ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের ছোট বনগ্রাম এলাকার নূর মুন্সির ছেলে। তিনি পেশায় মৌয়াল ছিলেন এবং বন থেকে মধু সংগ্রহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বসন মুন্সি মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। ‘‘বাউফল ট্রাভেলস’’ পরিবহনের ওই বাসের নম্বর ঢাকা-মেট্রো-ব-১২-৪৩৪৯।

এতে ঘটনাস্থলেই বসন মুন্সির মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং পাথুরিয়ারপাড় গ্রামীণ সড়ক ব্যবহার করে পালানোর চেষ্টা করে। স্থানীয়রা বাসটি আটকের চেষ্টা করলে চালক উপজেলার বাসতলা মোড়ে বাস রেখে পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়েছে। তিনি ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন এবং জানান, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত