সংবাদ

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ১৯টি যুদ্ধজাহাজ মোতায়েন

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩১ এএম

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ১৯টি যুদ্ধজাহাজ মোতায়েন

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ১৯টি যুদ্ধজাহাজ অবস্থান করছে। এর মধ্যে দুটি বিমানবাহী রণতরীও রয়েছে। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিএনএন।

এর আগে, মার্কিন সামরিক বাহিনী ১৩ এপ্রিল থেকে এই বহরের বড় অংশ ব্যবহার করে ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ কার্যকর করা শুরু করে এবং বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ৩৩টি জাহাজকে তাদের পথ পরিবর্তন করতে বাধ্য করেছে।

যুক্তরাষ্ট্রের বাহিনী ইতোমধ্যে অন্তত তিনটি জাহাজে উঠেছে, যার মধ্যে দুটি ভারত মহাসাগরে পারস্য উপসাগর থেকে প্রায় ২০০০ মাইল দূরে।

সর্বশেষ ঘটনাটি বুধবার রাতে ঘটে।

মার্কিন বাহিনী ভারত মহাসাগরে ইরান থেকে তেল বহনকারী নিষেধাজ্ঞাভুক্ত একটি জাহাজে অভিযান চালায় বলে প্রতিরক্ষা দপ্তর জানায়।

গত সোমবার পর্যন্ত মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দায়িত্বাধীন এলাকায় ১৫টি জাহাজ ছিল।

বর্তমানে ওই এলাকায় থাকা ১৯টি জাহাজ হলো

বিমানবাহী রণতরী: ইউএসএস আব্রাহাম লিংকন এবং ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড।

ডেস্ট্রয়ার: ইউএসএস বেইনব্রিজ, ইউএসএস থমাস হাডনার, ইউএসএস ফ্র্যাঙ্ক ই. পিটারসেন জুনিয়র, ইউএসএস ডেলবার্ট ডি. ব্ল্যাক, ইউএসএস মাইকেল মারফি, ইউএসএস মিটশার, ইউএসএস রাফায়েল পেরাল্টা, ইউএসএস স্প্রুয়েন্স, ইউএসএস মিলিয়াস, ইউএসএস চার্চিল, ইউএসএস ট্রাক্সটন, ইউএসএস মাহান।

লিটোরাল কমব্যাট শিপ: ইউএসএস ক্যানবেরা এবং ইউএসএস তুলসা।

অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ: ইউএসএস ট্রিপোলি (অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ), ইউএসএস নিউ অরলিন্স (অ্যাম্ফিবিয়াস ট্রান্সপোর্ট ডক), ইউএসএস রাশমোর (ডক-ল্যান্ডিং শিপ)।

এছাড়া ভারত মহাসাগরে আরও কয়েকটি জাহাজ রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো—ইউএসএস জন ফিন, ইউএসএস পিনকনি, ইউএসএস হিগিন্স, ইউএসএস মাস্টিন, ইউএসএস ম্যাকফল, ইউএসএস জন এল. ক্যানলি, ইউএসএস সান্তা বারবারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ১৯টি যুদ্ধজাহাজ মোতায়েন

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত