মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা এক গাড়ির চাপায় গুরুতর আহত হয়েছেন এক নারী। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার ষোলঘর এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। আহত ওই নারীর পরিচয় জানা যায়নি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় কোনো একটি দ্রুতগামী গাড়ি ওই নারীকে চাপা দিয়ে চলে যায়। এতে তার দুই পা ভেঙে গেছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আরও বলেন, এক্সপ্রেসওয়েতে রাস্তা পারাপারের সময় পথচারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। যেখানে ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস রয়েছে, জীবন রক্ষার্থে অবশ্যই সেগুলো ব্যবহার করা প্রয়োজন।
\

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন