সংবাদ

স্কুলছাত্র সোহান হত্যায় সর্বোচ্চ সাজা ঘোষণা

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৪:২৮ পিএম

স্কুলছাত্র সোহান হত্যায় সর্বোচ্চ সাজা ঘোষণা
মানিকগঞ্জ আদালতে সোহান হত্যা মামলার রায়। ছবি : সংবাদ

মানিকগঞ্জের সিঙ্গাইরে নবম শ্রেণির ছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মানিকগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও চার বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া মামলার অন্য একটি ধারায় তাঁদের যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দক্ষিণ দেওগাঁও এলাকার মো. আওয়াবিন মিয়া এবং বরিশাল জেলার বিমানবন্দর উপজেলার সারসী গ্রামের মো. সাগর মুন্সি। এর মধ্যে সাগর মুন্সি বর্তমানে পলাতক।

মামলার বিবরণে জানা যায়, নিহত সোহান মিয়া সিঙ্গাইর উপজেলার ফোর্ডনগর মোল্লাপাড়া গ্রামের নুরুল ইসলাম ও লাইলী বেগম দম্পতির বড় ছেলে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন। করোনা মহামারির সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পরিবারের কেনা একটি ব্যাটারিচালিত হ্যালোবাইক চালাতেন সোহান। ২০২১ সালের ১৯ জুলাই হ্যালোবাইক নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। ওই দিনই সন্ধ্যায় রাস্তার পাশ থেকে তাঁর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছিল।

ঘটনার দিনই নিহতের মা লাইলী বেগম সিঙ্গাইর থানায় মামলা করেন। ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) এ এফ এম নূরতাজ আলম বাহার।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

স্কুলছাত্র সোহান হত্যায় সর্বোচ্চ সাজা ঘোষণা

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত