সংবাদ

ফুটপাতে জন্ম নেওয়া সেই শিশু ও মায়ের পাশে উপজেলা প্রশাসন

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৭ পিএম

ফুটপাতে জন্ম নেওয়া সেই শিশু ও মায়ের পাশে উপজেলা প্রশাসন
হাসপাতালে নবজাতককে কোলে নিয়ে দেখছেন ইউএনও রেজওয়ানা আফরিন। ছবিঃ সংবাদ

ফরিদপুরের নগরকান্দায় এক মানসিক ভারসাম্যহীন নারী ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। খবর পেয়ে অসহায় মা ও নবজাতকের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। শিশুটির চিকিৎসা, সুরক্ষা ও লালন-পালনসহ সব ধরনের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার ফুলসূতী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, মানসিক ভারসাম্যহীন ওই নারী দীর্ঘদিন ধরে ফুলসূতী বাজার ও আশপাশের এলাকায় ঘুরে বেড়াতেন। বাজারের ব্যবসায়ীরাই তাকে খাবার ও প্রয়োজনীয় সহায়তা দিতেন। সোমবার সন্ধ্যায় হঠাৎ প্রসববেদনা শুরু হলে স্থানীয়দের সহায়তায় বাজারের মধ্যেই তিনি কন্যাসন্তান প্রসব করেন।

শিশুটি জন্মের পরপরই স্থানীয়রা মা ও নবজাতককে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে সেখানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ইউএনও রেজওয়ানা আফরিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ এবং নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ। তারা নবজাতকের স্বাস্থ্যের খোঁজ নেন এবং দায়িত্ব গ্রহণ করেন।

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখার আজাদ জানান, মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।

মঙ্গলবার ইউএনও রেজওয়ানা আফরিন বলেন, ‘বিষয়টি জানতে পেরে দ্রুত তাদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছি। তারা সুস্থ আছেন দেখে ভালো লাগছে। একটি নতুন প্রাণের সুরক্ষা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।’

ইউএনও আরও জানান, পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত মা ও শিশুর থাকা, খাওয়া ও চিকিৎসাসহ যাবতীয় খরচ সরকার বহন করবে। পরবর্তীতে পরিচয় পাওয়া গেলে আইনি প্রক্রিয়া মেনে স্বজনদের কাছে তাদের হস্তান্তর করা হবে।

/

/

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ফুটপাতে জন্ম নেওয়া সেই শিশু ও মায়ের পাশে উপজেলা প্রশাসন

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত