নরসিংদীর মাধবদীতে ডাকাতি করতে গিয়ে গৃহকর্তার ভাইকে হত্যার ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার ৯ দিনের মাথায় ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৩ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বুধবার (২৯ জুলাই) নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ১৮ জুলাই ভোরে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী গ্রামে সৌদিপ্রবাসী মিলনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতদের বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে বাড়ির লোকজনকে আঘাত করেন। এতে মিলনের বড় ভাই শাহজাহান (৫৬) নিহত হন এবং চাচা সুরুজ মিয়া গুরুতর আহত হন। ডাকাত দল এ সময় সোনা ও মুঠোফোন লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পরদিন মাধবদী থানায় একটি মামলা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জুবায়ের হোসেন (২০), আশিক আহমেদ (২৩), মোজাহিদ রহমান অপু (২২), মো. সুজন মিয়া (২৫), মো. ফারুক মিয়া (৩০), রোমান (২৮) ও মো. হৃদয় মিয়া (২২)। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত চক্রের সদস্য। তাদের মধ্যে কয়েকজন আগের একাধিক হত্যা ও ডাকাতি মামলার আসামি।
অভিযানকালে আসামিদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল বিক্রির নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফারুক জানান, লুণ্ঠিত বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
\

বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন