সংবাদ

দুর্নীতির বিরুদ্ধে খুদে বিতার্কিকদের বিতর্ক ও শপথ

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১২:২২ পিএম

দুর্নীতির বিরুদ্ধে খুদে বিতার্কিকদের  বিতর্ক ও শপথ
দুর্নীতি রুখতে শিক্ষার্থীদের শপথ ও পুরস্কার বিতরণ। ছবি : সংবাদ

সাতক্ষীরার দেবহাটায় শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘দুর্নীতিবিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৯ জুলাই)  সকালে দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন মিলনায়তনে এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় খুলনার আয়োজনে এবং দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি চন্দ্রকান্ত মল্লিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের মাধ্যমেই আগামীতে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অ্যাডভোকেট মুহা. মুনিরুদ্দীন ও দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দেবহাটা কলেজের সহযোগী অধ্যাপক মো. আকবর আলী, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল, সহকারী অধ্যাপক মির্জা মুহসিন আলী ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল ‘দুর্নীতি দমনের জন্য আইন ব্যবস্থার পাশাপাশি সামাজিক সচেতনতাই মুখ্য’। ফাইনালে পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন আফরিনা আলম পাপড়ি। উপজেলার মোট ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ জুলাই ২০২৬

দুর্নীতির বিরুদ্ধে খুদে বিতার্কিকদের বিতর্ক ও শপথ

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত