সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ নিয়ে স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:১৫ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ নিয়ে স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক

সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)

এই লক্ষ্যে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রাথমিক আলোচনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কেবল প্রাথমিক কথা হয়েছে, তবে নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ এখনো ঠিক হয়নি।

মঙ্গলবার (২৮ জুলাই) সংসদ ভবনে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আইনি বাধ্যবাধকতা প্রস্তুতির কথা তুলে ধরে সিইসি বলেন, "রাষ্ট্রপতি নির্বাচনের আগে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে পরামর্শক্রমে দিনক্ষণ ঠিক করার কথা বলা আছে। সেজন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাতে প্রাথমিকভাবে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। এটি চূড়ান্ত হলে জানানো হবে। জাতীয় সংসদ অধিবেশনে থাকলে নির্বাচন একভাবে হবে আর না থাকলে আরেক ধরনের ব্যবস্থা রয়েছে।"

ভোটাধিকার সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে জানান, "রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত। সংসদ সচিবালয় নির্বাচনের ভোটার তালিকা দেবে। এজন্য নির্বাচন কমিশন চিঠিও দিয়েছে।"

উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণ জানিয়ে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা তৈরি হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন এবং স্পিকারের দায়িত্বে রয়েছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। 'রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১' অনুযায়ী সংসদ সদস্যরাই এই নির্বাচনে ভোট দেবেন এবং সিইসি 'নির্বাচনি কর্তা' হিসেবে তফসিল থেকে ভোটগ্রহণ পর্যন্ত মূল দায়িত্ব সামলাবেন।

সংসদ ভবনে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার তাহমিদা আহমদ এবং সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ জুলাই ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ নিয়ে স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত