সংবাদ

গুগল সিঙ্গাপুর অফিসে বাংলাদেশের ৬ তরুণ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০২:২১ পিএম

গুগল সিঙ্গাপুর অফিসে বাংলাদেশের ৬ তরুণ
গুগল ম্যাপে স্বেচ্ছাসেবী অবদানের স্বীকৃতিস্বরূপ সিঙ্গাপুর যাচ্ছেন বাংলাদেশের ৬ তরুণ প্রতিনিধি। ছবি : সংগৃহীত

গুগল ম্যাপভিত্তিক বৈশ্বিক স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম গুগল লোকাল গাইডস-এর আন্তর্জাতিক সম্মেলন কানেক্ট লাইভ ২০২৬ এবার অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের ৩টি গুগল অফিসে। ইউরোপ অঞ্চলের লোকাল গাইডদের জন্য আয়োজন করা হয়েছে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে গুগল অফিসে। এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৩০ ও ৩১ জুলাই গুগল সিঙ্গাপুর অফিসে। অন্যদিকে উত্তর, মধ্য ও লাতিন আমেরিকা অঞ্চলের সম্মেলন অনুষ্ঠিত হবে মেক্সিকোতে।

এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এ আয়োজনে বিভিন্ন দেশের ৬৫ জনের বেশি নির্বাচিত লোকাল গাইড অংশগ্রহণ করবেন। তারা দীর্ঘদিন ধরে গুগল ম্যাপে তথ্য সংযোজন ও হালনাগাদ, নতুন স্থান ও সড়ক যুক্ত করা, আলোকচিত্রভিত্তিক কার্যক্রম, মানচিত্র সম্পাদনা, ভার্চুয়াল মিলনমেলা, প্রবেশগম্যতা (অ্যাক্সেসিবিলিটি) তথ্য সংযোজন এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য গুগল ম্যাপকে আরও কার্যকর করে তুলতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন।

এবারের আয়োজনে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছেন ৬ জন লোকাল গাইড। তারা হলেন– মোহাম্মদ পলাশ, গাজী সালাউদ্দিন, নাসিম মিয়া জয়, ফারহানা আক্তার রুপা, সফিউল বাসার, খোকন সরকার ।

এছাড়াও আরো ৩ জন প্রবাসী বাংলাদেশি এই সামিটে অংশগ্রহণ করবেন মালয়েশিয়া থেকে পাভেল সারোয়ার ও সুমাইয়া জাফরিন এবং জাপান থেকে তাহমিনা আক্তার তিশা। 

বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে শফিউল বাসার গুগল লোকাল গাইডসের আন্তর্জাতিক কমিউনিটি ফোরামের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। গাজী সালাউদ্দিন গুগল লোকাল গাইডসের সর্বোচ্চ সম্মানগুলোর একটি ‘গাইডিং স্টার’-এর স্বীকৃতি অর্জন করেছেন। অন্যদিকে গুগল লোকাল গাইডসের বৈশ্বিক স্ক্যাভেঞ্জার হান্ট প্রতিযোগিতায় মোহাম্মদ পলাশের নেতৃত্বাধীন দল বিশ্বে তৃতীয় স্থান অর্জন করে।

বাংলাদেশ থেকে আমন্ত্রিত ৬ জনই দীর্ঘদিন ধরে গুগল ম্যাপের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে অবদান রেখে আসছেন। তারা নিয়মিতভাবে মানচিত্রের তথ্য হালনাগাদ, নতুন সড়ক ও স্থাপনা সংযোজন, প্রবেশগম্যতা-সংক্রান্ত তথ্য যুক্ত করা, স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের তথ্য ও সফলতার গল্প তুলে ধরা, আলোকচিত্রভিত্তিক তথ্য সংযোজন এবং বিভিন্ন প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে নতুন স্বেচ্ছাসেবক তৈরিতে কাজ করছেন।

এ ছাড়া গুগলের সংশ্লিষ্ট দলের কাছে বাংলাদেশের বিভিন্ন বাস্তব সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নের প্রস্তাবও নিয়মিতভাবে তুলে ধরছেন তারা। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, স্থানীয় উদ্যোক্তাদের সফলতার গল্প, প্রতিবন্ধীবান্ধব প্রবেশগম্যতা, সঠিক মানচিত্র তথ্য এবং ডিজিটাল অন্তর্ভুক্তির মতো বিষয়গুলো আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে বাংলাদেশি লোকাল গাইডদের ভূমিকা উল্লেখযোগ্য।

উল্লেখ্য, কানেক্ট লাইভ গুগল লোকাল গাইডসের একটি আমন্ত্রণভিত্তিক আন্তর্জাতিক সম্মেলন। এতে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত লোকাল গাইডদের মধ্য থেকে সীমিতসংখ্যক স্বেচ্ছাসেবককে আমন্ত্রণ জানানো হয়। সম্মেলনে অংশগ্রহণকারীরা গুগল ম্যাপের উন্নয়ন, নতুন প্রযুক্তি, ব্যবহারকারীদের অভিজ্ঞতা এবং স্থানীয় পর্যায়ের বাস্তব সমস্যাগুলো নিয়ে গুগলের সংশ্লিষ্ট দল ও অন্যান্য দেশের লোকাল গাইডদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

গুগল সিঙ্গাপুর অফিসে বাংলাদেশের ৬ তরুণ

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত