জ্বালানি সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের চিঠি, ফোনালাপ - সংবাদ
বাংলাদেশে দৈনিক গ্যাসের চাহিদার বিপরীতে উৎপাদন বা সরবরাহ অনেকটাই কম। চাহিদা ও সরবরাহের এই ব্যবধান কমাতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে চিঠি লিখেছেন এবং পরে বিষয়টি নিয়ে ফোনেও আলাপ করেছেন বাংলাদেশের সরকারপ্রধান।
গতকাল দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন তারেক রহমান। এদিন সচিবালয়ে নিজের দপ্তরে এক ব্রিফিংয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী, অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য দিয়ে বলেন, 'প্রধানমন্ত্রী গত সোমবার আনোয়ার ইব্রাহিমকে একটি চিঠি লিখেছিলেন। গতকাল মালয়েশিয়ায় সেই চিঠি হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। চিঠিতে বাংলাদেশের গ্যাসের চাহিদা ও সরবরাহের ব্যবধান কমাতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী।'
২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর
বিমানবন্দর সড়কে একটি বাসের চাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই
শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। ওই ঘটনার পর ঢাকাসহ সারা
দেশের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে নজিরবিহীন আন্দোলন গড়ে তোলে।
সে সময় কয়েক দিন ধরে শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের কাগজপত্র ও চালকদের লাইসেন্স পরীক্ষা করে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সড়ক ব্যবস্থাপনায় কতটা বিশৃঙ্খলা জমেছে।
ব্যবহার একই, তবু জুনে অস্বাভাবিক বিদ্যুৎ বিল - সমকাল
প্রতিবছর জুন
শেষ হলেই বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে শুরু হয় উৎকণ্ঠা। আগের মাসের চেয়ে কয়েক গুণ
বিদ্যুৎ বিল হাতে পেয়েই অনেকের চোখ কপালে ওঠে। এবারও নিয়মে ফেরেনি এই অনিয়ম।
গ্রাহকদের প্রশ্ন, বাসায় নতুন কোনো বৈদ্যুতিক যন্ত্র লাগানো হয়নি,
তার ওপর ছিল লোডশেডিং। তবু কেন জুনের বিদ্যুৎ বিল কয়েক গুণ
বাড়ল!
ক্ষুব্ধ গ্রাহকদের এমন যৌক্তিক প্রশ্নে নানা যুক্তি দাঁড় করানোর চেষ্টা করেছেন বিদ্যুৎ খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা। খোদ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম দাবি করছেন, জুনে তাপমাত্রা বেশি থাকায় বিদ্যুৎ ব্যবহার বেশি হয়েছে। তাই আগের মাসের চেয়ে বিল বেশি এসেছে। তিনি মনে করেন, বিদ্যুতের দাম বেড়েছে। এ জন্য অনেকেরই বিল বেশি এসেছে, এটা স্বাভাবিক।
জ্বালানি ও গম আমদানি বেড়েছে - কালের কণ্ঠ
চাহিদার সঙ্গে
পাল্লা দিয়ে ২০২৫-২৬ অর্থবছরে দেশে জ্বালানি তেল ও এলএনজি আমদানি বেড়েছে। একই সময়ে
গম আমদানিও বেড়েছে, যা বাজারে সরবরাহ বাড়াতে সহায়তা করেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, এই সময়ে ৭০.৪১ বিলিয়ন ডলারের এলসি নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১০.৬৮ বিলিয়ন ডলার জ্বালানি বা পেট্রোলিয়াম। জ্বালানি আমদানি বেড়েছে ৬.৪২ শতাংশ। কারণ আগের বছর জ্বালানির জন্য খোলা এলসি নিষ্পত্তি হয়েছিল ১০.০৩ বিলিয়ন ডলার।
চীনা বিনিয়োগে নতুন এলএনজি টার্মিনাল - নয়াদিগন্ত
দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে নতুন একটি ভাসমান তরলিকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ও ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রি-গ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। সরকার-টু-সরকার (জি-টু-জি) ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়নের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একই বৈঠকে আন্তর্জাতিক বাজার থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানির দরপত্র প্রস্তুত ও জমা দেয়ার সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ১০ দিন করার সিদ্ধান্তও নেয়া হয়েছে।
প্রতি মাসে ৬ নেতা-কর্মী খুন - আজকের পত্রিকা
রাজধানী ঢাকাসহ
সারা দেশে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৩৮
নেতা-কর্মী খুন হয়েছেন। অর্থাৎ প্রতি মাসে গড়ে অন্তত ছয় নেতা-কর্মী হত্যাকাণ্ডের
শিকার হয়েছেন।
পুলিশ সদর দপ্তরের তথ্য, মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিবেদনসহ বিভিন্ন তথ্যে এই হিসাব পাওয়া গেছে। এই হিসাব গত ফেব্রুয়ারি থেকে গতকাল ২৮ জুলাই পর্যন্ত। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত সারা দেশে ১ হাজার ৯১ জন খুন হয়েছে।
আইজিপির কাছে হোয়াটসঅ্যাপে তদবির: 'স্যার আমার আত্মীয় বিবেচনার অনুরোধ - যুগান্তর
‘আসসালামু আলাইকুম স্যার। আমি মো. আব্দুস সাত্তার পাটোয়ারী... প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা, প্লিজ টেক্সট মি।’ কথাগুলো ভুয়া পরিচয় দেওয়া এক প্রতারকের। তিনি হোয়াটসঅ্যাপে এমন খুদে বার্তা দিয়েছেন খোদ পুলিশের আইজিকে। আবার একই প্রতারক পুলিশ প্রধানকে অপর একটি খুদে বার্তা দিয়ে লিখেছেন, ‘স্যার... আমার আত্মীয়। আপনার সদয় বিবেচনার অনুরোধ করছি।’ এভাবে একের পর এক এ ধরনের নানা তদবিরের খুদে বার্তা আইজিপির সরকারি মুঠোফোনে দেন তিনি। যিনি নিজেকে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা বলে পরিচয় দিয়েছেন। সম্প্রতি এই প্রতারককে গ্রেফতার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।
তারা এসেছিলেন ন্যায্যমূল্যের পণ্য নিতে, দেওয়ালধসে নিভে গেল প্রাণ - দৈনিক ইত্তেফাক
টিসিবির পণ্য কিনতে এসে রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের দেওয়াল ধসে তিন জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই জন নারী। তারা হলেন, নাছিমা বেগম ও বিউটি বেগম। নাছিমা বেগম জনতা হাউজিংয়ের বাসিন্দা। অপরজনের নাম ফিরোজ (৪০)। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয় জন। তারা টিসিবির পণ্য কেনার লাইনে দাঁড়ানো ছিলেন। গতকাল মঙ্গলবার দুপুর ১টা ২৭ মিনিটের দিকে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজসংলগ্ন লাভরোডে উঁচু দেওয়ালটি ধসে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে।
আরাকান আর্মির ফাঁদে পাহাড়ি তরুণ - বাংলাদেশ প্রতিদিন
আরাকান আর্মির ফাঁদে পড়ছেন পাহাড়ি তরুণ-যুবকরা। নতুন স্বাধীন দেশে লোভনীয় চাকরির আশ্বাসে ছুটছেন তাঁরা। পার্বত্যাঞ্চলের দুর্গম পাহাড় থেকে শত শত তরুণ-যুবক হারিয়ে যাচ্ছেন নিঃশব্দে। তাঁদের গন্তব্য মিয়ানমারের রাখাইন রাজ্য। সেখানে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়ছে সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মি’। এ গোষ্ঠী এখন চরম জনবল সংকটে পড়েছে। টার্গেট করা হচ্ছে বান্দরবান, রাঙামাটি ও চট্টগ্রামের পাহাড়ি জনপদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ-যুবকদের। তাদের দলে টানতে নিয়োগ দেওয়া হয়েছে এজেন্ট। গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডেকেট। স্থানীয় দালালদের দেওয়া এককালীন মোটা অঙ্কের টাকা ও মাসিক বেতনের টোপ গিলছেন অনেকে। দুই বছরে অন্তত ৪০০ যুবক সীমান্ত পার হয়েছেন।
নেতানিয়াহুর মার্কিন সফরে চোখ রাখছে ইরান - আমাদের সময়
যুক্তরাষ্ট্র ও
ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পাঁচ মাস অতিবাহিত হলেও, এই
রক্তক্ষয়ী সংঘাত কোনো চূড়ান্ত সমাধান জয়, পরাজয় কিংবা
স্থায়ী শান্তির দিকে এগোয়নি। যুদ্ধের শুরুর দিকেই ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়া,
একাধিক যুদ্ধবিরতি ভেঙে পড়া এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের
প্রধান রুট হরমুজ প্রণালি বারবার বন্ধ ও খোলার ঘটনা পুরো বিশ্বকে চরম অনিশ্চয়তার
মুখে ফেলে দিয়েছে। সংঘাত সাময়িকভাবে কিছুটা শিথিল হলেও যুদ্ধের পরবর্তী গতিপথ কী
হবে, তা নিয়ে নজর এখন ওয়াশিংটনের দিকে।
\

বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন