সংবাদ

লৌহজংয়ে অসহায়দের মধ্যে সরকারি চাল বিতরণ

প্রতিনিধি, লৌহজং (মুন্সীগঞ্জ)
প্রতিনিধি, লৌহজং (মুন্সীগঞ্জ)
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০২:৩২ পিএম

লৌহজংয়ে অসহায়দের মধ্যে সরকারি চাল বিতরণ
কনকসার ইউনিয়নে সরকারি চাল বিতরণ কার্যক্রম। ছবি : সংবাদ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার ও মেদিনীমণ্ডল ইউনিয়নে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে বিনামূল্যে সরকারি জিআর (গ্র্যাচুইটাস রিলিফ) চাল বিতরণ করা হয়েছে।

২২ জুলাই সকাল ১০টায় কনকসার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। পরে বেলা ১১টায় তিনি মেদিনীমণ্ডল ইউনিয়ন পরিষদে একই কর্মসূচিতে অংশ নিয়ে উপকারভোগীদের হাতে চাল তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, ‘সরকারের মানবিক সহায়তা কর্মসূচির মূল লক্ষ্য হলো দুর্যোগ ও সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে প্রকৃত উপকারভোগীদের হাতে সরকারি সহায়তা পৌঁছে দিতে হবে।’

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে স্থানীয় দুস্থ পরিবারগুলোর মধ্যে এই চাল বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ জুলাই ২০২৬

লৌহজংয়ে অসহায়দের মধ্যে সরকারি চাল বিতরণ

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার ও মেদিনীমণ্ডল ইউনিয়নে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে বিনামূল্যে সরকারি জিআর (গ্র্যাচুইটাস রিলিফ) চাল বিতরণ করা হয়েছে।

২২ জুলাই সকাল ১০টায় কনকসার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। পরে বেলা ১১টায় তিনি মেদিনীমণ্ডল ইউনিয়ন পরিষদে একই কর্মসূচিতে অংশ নিয়ে উপকারভোগীদের হাতে চাল তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, ‘সরকারের মানবিক সহায়তা কর্মসূচির মূল লক্ষ্য হলো দুর্যোগ ও সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে প্রকৃত উপকারভোগীদের হাতে সরকারি সহায়তা পৌঁছে দিতে হবে।’

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে স্থানীয় দুস্থ পরিবারগুলোর মধ্যে এই চাল বিতরণ করা হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত