সংবাদ

বালুর ট্রাক দিয়ে আটকে দেওয়া হলো নাহিদ-হাসনাতদের গাড়ি

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৬:২৬ পিএম

বালুর ট্রাক দিয়ে আটকে দেওয়া হলো নাহিদ-হাসনাতদের গাড়ি
ছবি : সংবাদ

হবিগঞ্জে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে যাওয়ার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) বিকেলে শ্রীমঙ্গলের চা-কন্যা ভাস্কর্য এলাকায় মহাসড়কের মাঝখানে বালুর ট্রাক ও পুলিশি ব্যারিকেড দিয়ে তাদের পথরোধ করা হয়।

গাড়িবহরে এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এমপি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্যসচিব আখতার হোসেন এমপি, আতিক মুজাহিদ এমপি ও জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা মিতু এমপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশের ডাক দেয় দলটি। বিকেলে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে প্রায় ১০টি মাইক্রোবাসের একটি বহর নিয়ে নেতারা হবিগঞ্জের উদ্দেশে রওনা হন। বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। এ সময় সড়কের মাঝখানে বালুর ট্রাক আড়াআড়িভাবে দাঁড় করিয়ে রাখা হয় এবং শতাধিক পুলিশ সদস্য সেখানে অবস্থান নেন।

গাড়ি থেকে নেমে এনসিপি নেতারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা ও বাগ্‌বিতণ্ডা করেন। পুলিশ কর্মকর্তারা জানান, হবিগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি থাকায় নিরাপত্তার স্বার্থে তাদের যেতে বাধা দেওয়া হচ্ছে।

অন্যদিকে, এনসিপি নেতারা দাবি করেন, শান্তিপূর্ণ কর্মসূচি শেষে ফিরে আসারর পথে গতকাল বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো হামলা চালিয়েছে, যার বিচার চাইতে তারা হবিগঞ্জ যেতে চান।

এনসিপি নেতাদের অভিযোগ, গতকালের কর্মসূচিতে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে তাদের বেশ কয়েকজন কর্মীকে আহত করেছেন। এই হামলার প্রতিবাদ জানাতেই তারা আজ হবিগঞ্জে বিক্ষোভের সিদ্ধান্ত নিয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ জুলাই ২০২৬

বালুর ট্রাক দিয়ে আটকে দেওয়া হলো নাহিদ-হাসনাতদের গাড়ি

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত