সংবাদ

পোশাক খুলে বিএনপি করেন : পুলিশকে হাসনাত আবদুল্লাহ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৭:১৪ পিএম

পোশাক খুলে বিএনপি করেন : পুলিশকে হাসনাত আবদুল্লাহ
ছবি : সংগৃহীত

হবিগঞ্জ যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। যারা হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তার না করে পুলিশ ‘আইনপ্রণেতাদের’ পথরোধ করছে বলে অভিযোগ তুলেছেন তিনি।

বুধবার (২৯ জুলাই) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ যাওয়ার পথে চার দফা বাধার মুখে পড়ে এনসিপি নেতাদের গাড়িবহর। সবশেষ হবিগঞ্জের মিরপুর এলাকায় পুলিশের বাধার মুখে পড়ার পর হাসনাত আবদুল্লাহসহ অন্যান্য নেতারা মহাসড়কেই অবস্থান নেন।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনারা আমাদের ‘পয়েন্ট অব নো রিটার্নে’ ঠেলে দিচ্ছেন। যারা হামলা করেছে তাদের গ্রেপ্তার না করে আপনারা আমাদের বাধা দিচ্ছেন। কয়েকজন আইনপ্রণেতা এখানে আছেন, আপনারা তাদের গায়ে হাত দিয়েছেন। আপনাদের লজ্জা হওয়া উচিত।’

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই মুখ্য সমন্বয়ক আরও বলেন, ‘আপনারা যদি বিএনপি করতে চান, তাহলে পুলিশের পোশাক খুলে বিএনপি করেন। ১৪৪ ধারা জারি করা হয়েছে হবিগঞ্জ পৌরসভায়, অথচ আপনারা শ্রীমঙ্গলে আমাদের বাধা দিচ্ছেন। আমাদের আইন শেখাতে আসছেন? আমরা মামলা করতে যাচ্ছি, সেখানেও আটকে রেখেছেন।’

বাধার মুখে ক্ষুব্ধ হাসনাত আবদুল্লাহ একপর্যায়ে পুলিশের উপস্থিতিতেই ‘বাহ পুলিশ চমৎকার, সন্ত্রাসের পাহারাদার’ বলে স্লোগান দিতে থাকেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ জুলাই ২০২৬

পোশাক খুলে বিএনপি করেন : পুলিশকে হাসনাত আবদুল্লাহ

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

হবিগঞ্জ যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। যারা হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তার না করে পুলিশ ‘আইনপ্রণেতাদের’ পথরোধ করছে বলে অভিযোগ তুলেছেন তিনি।

বুধবার (২৯ জুলাই) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ যাওয়ার পথে চার দফা বাধার মুখে পড়ে এনসিপি নেতাদের গাড়িবহর। সবশেষ হবিগঞ্জের মিরপুর এলাকায় পুলিশের বাধার মুখে পড়ার পর হাসনাত আবদুল্লাহসহ অন্যান্য নেতারা মহাসড়কেই অবস্থান নেন।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনারা আমাদের ‘পয়েন্ট অব নো রিটার্নে’ ঠেলে দিচ্ছেন। যারা হামলা করেছে তাদের গ্রেপ্তার না করে আপনারা আমাদের বাধা দিচ্ছেন। কয়েকজন আইনপ্রণেতা এখানে আছেন, আপনারা তাদের গায়ে হাত দিয়েছেন। আপনাদের লজ্জা হওয়া উচিত।’

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই মুখ্য সমন্বয়ক আরও বলেন, ‘আপনারা যদি বিএনপি করতে চান, তাহলে পুলিশের পোশাক খুলে বিএনপি করেন। ১৪৪ ধারা জারি করা হয়েছে হবিগঞ্জ পৌরসভায়, অথচ আপনারা শ্রীমঙ্গলে আমাদের বাধা দিচ্ছেন। আমাদের আইন শেখাতে আসছেন? আমরা মামলা করতে যাচ্ছি, সেখানেও আটকে রেখেছেন।’

বাধার মুখে ক্ষুব্ধ হাসনাত আবদুল্লাহ একপর্যায়ে পুলিশের উপস্থিতিতেই ‘বাহ পুলিশ চমৎকার, সন্ত্রাসের পাহারাদার’ বলে স্লোগান দিতে থাকেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত