সংবাদ

পুরোনো মামলায় ফেঁসে গেলেন ২ আ.লীগ নেতা

প্রতিনিধি, ধুনট (বগুড়া)
প্রতিনিধি, ধুনট (বগুড়া)
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৬:২২ পিএম

পুরোনো মামলায় ফেঁসে গেলেন ২ আ.লীগ নেতা
ছবি : সংগৃহীত

বগুড়ার ধুনটে বিএনপির সাবেক সংসদ সদস্যের গাড়িবহরে হামলা, অগ্নিসংযোগ ও দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগে দায়ের করা পৃথক মামলায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন–কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিঠু (৫৫) এবং মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী লাভলু খন্দকার (৩৮)।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের প্রচার চলাকালে ধুনট শহরের কলাপট্টি এলাকায় বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলা হয়। ওই হামলায় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় গত বছরের ৮ অক্টোবর মামলা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। এই মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে লাভলু খন্দকারকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, ২০২৩ সালের ৭ জুন ধুনট পৌর এলাকায় বিএনপির কর্মীসভায় ককটেল বিস্ফোরণ ও কার্যালয় ভাঙচুরের অভিযোগে গত ২৬ জানুয়ারি মামলা করেন শ্রমিক দল নেতা আশাদুল ইসলাম। এই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে নজরুল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

পুরোনো মামলায় ফেঁসে গেলেন ২ আ.লীগ নেতা

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত