গাইবান্ধার সুন্দরগঞ্জে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হাসানগঞ্জ বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে বাজারের একটি দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত ছুটে আসেন এবং আগুন নেভানোর কাজে হাত দেন। পরে এলাকাবাসীর দীর্ঘ সময়ের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে ততক্ষণে আগুনে মিজানুর রহমানের একটি দোকান ও দুটি গোডাউন, মো. হাফিজুর রহমানের একটি দোকান এবং এরশাদ মিয়ার একটি দোকানসহ মোট পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আকস্মিক এই আগুনে সর্বস্ব হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাবাসীর তাৎক্ষণিক ও সাহসী তৎপরতার কারণে বাজারের আশপাশের অন্যান্য দোকান রক্ষা পেয়েছে, অন্যথায় আরও বড় ধরনের বিপর্যয় ঘটতে পারত।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানতে তদন্ত চলছে।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন