সংবাদ

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, লালমোহন
প্রতিনিধি, লালমোহন
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৭:৩৭ পিএম

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ভোলার লালমোহনে মাদকবিরোধী অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ হাচনাঈন মামুন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে উপজেলার চরভূতা ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার এক সহযোগী পালিয়ে যান।

পুলিশ সূত্রে জানা যায়, লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান খানের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে চরভূতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে ৫৫ পিস ইয়াবাসহ হাচনাঈন মামুনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। মামুন ওই এলাকার সিরাজ উদ্দিনের ছেলে।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মামুনের সহযোগী মো. মিজান (২৮) পালিয়ে যান। মিজান ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শফি পঞ্চায়েতের ছেলে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, গ্রেপ্তার হাচনাঈন মামুন ও পলাতক মিজানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০২ আগস্ট ২০২৬

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

ভোলার লালমোহনে মাদকবিরোধী অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ হাচনাঈন মামুন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে উপজেলার চরভূতা ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার এক সহযোগী পালিয়ে যান।

পুলিশ সূত্রে জানা যায়, লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান খানের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে চরভূতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে ৫৫ পিস ইয়াবাসহ হাচনাঈন মামুনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। মামুন ওই এলাকার সিরাজ উদ্দিনের ছেলে।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মামুনের সহযোগী মো. মিজান (২৮) পালিয়ে যান। মিজান ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শফি পঞ্চায়েতের ছেলে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, গ্রেপ্তার হাচনাঈন মামুন ও পলাতক মিজানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিনি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত