স্বকণ্ঠে কবিতা, আলোচনা, আবৃত্তি ও গানে মেতে উঠেছিল ‘জীবনের জন্য কবিতা’ শিরোনামের আয়োজন। শনিবার (১ আগস্ট) শ্রাবণের মেঘমেদুর সন্ধ্যায় রাজধানীর পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ছোটকাগজ শব্দকুঠির শততম কবিতাসন্ধ্যা।
‘জীবনের জন্য কবিতা’ শিরোনামে এই আয়োজনে সন্ধ্যা জুড়ে ছিল কবিতা, গান, আবৃত্তি ও কথামালার মিলনমেলা। অনুষ্ঠানের সভাকবি ছিলেন কবি জাহাঙ্গীর ফিরোজ। শব্দকুঠির সভাপতি কবি রোকসানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি শাহীন রেজা।
প্রধান আলোচক ছিলেন গীতিকবি ও চিন্তক শহীদুল্লাহ ফরায়জী। এ ছাড়া আলোচনায় অংশ নেন শব্দকুঠির সিনিয়র সহসভাপতি কবি আতিয়ার রহমান, কবি আশফাকুজ্জামানসহ অন্যরা।
শুরুতেই সভাকবি জাহাঙ্গীর ফিরোজ পাঠ করেন তার ১২টি কবিতা। এরপর স্বরচিত কবিতা পাঠ করেন- কবি শাহীন রেজা, লিলি হক, রোকসানা রহমান, মোহাম্মদ কুতুবুদ্দিন, মূর্শিদ-উল আলম, ইফতেখার হোসেন সিদ্দিকী, আতিয়ার রহমান, লিন্ডা আমিন, মতিয়ারা চৌধুরী মিনু, হেমায়েত হোসেন, দীপাশ আনোয়ার, কাবির হুমায়ুন, ফরিদুজ্জামান, ইসমত আরা, ড. সাবিনা ইয়াসমিন, রাকিবসহ প্রায় ত্রিশ জন কবি।
আবৃত্তি পরিবেশন করেন কবি হিমেল ইসহাক, কবি শহিদুল জয় ও আবৃত্তিকার ও সংগীতশিল্পী প্রিয়াঙ্কা সাহা বৃষ্টি। আলোচনার ফাঁকে নিজের লেখা গান পরিবেশন করেন শহীদুল্লাহ ফরায়জী।
স্বাগত বক্তব্যে শব্দকুঠির সভাপতি রোকসানা রহমান বলেন, ২০২৩ সাল থেকে শব্দকুঠি নিয়মিত সাহিত্য আসর করছে এবং তা অব্যাহত রেখেছে। তিনি বলেন, ‘আমাদের ছোটকাগজের চিন্তাগুলো ছোটরা করি বটে, তবে এই চিন্তার ব্যাপ্তি মোটেও ছোট নয়- বিশাল এর ঐশ্বর্যময়তা। ছোটকাগজের ক্যানভাসও ছোট নয়।
রোকসানা রহমান আরও বলেন, ছোটকাগজই পাঠক তৈরি করছে। তরুণ লেখকদের উঠে আসার প্লাটফর্ম তৈরি করছে। সেইসব প্রকৃত পাঠক ও লেখকের প্লাটফর্ম এই শব্দকুঠি। আমরা এই আয়োজনের মধ্য দিয়ে লেখক ও পাঠকের মধ্যে সেতু তৈরি করছি।’

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন