সংবাদ

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র, আসছে বড় প্রতিনিধিদল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ১২:৩৬ পিএম

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র, আসছে বড় প্রতিনিধিদল
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন। বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই ও সুনির্দিষ্ট খাতগুলো পর্যালোচনার জন্য আগামী সপ্তাহেই মার্কিন ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে।

শনিবার (১ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর এ তথ্য জানান। বৈঠকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সার্জিও গর সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। মার্কিন ব্যবসায়ীরা এখানে বিনিয়োগ করতে উন্মুখ। তারা শিগগিরই একটি ‘ইউএস ইনভেস্টর সামিট’ আয়োজনের পরিকল্পনা করছেন।”

বৈঠকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া কৃষি খাতের উন্নয়ন, বিশেষ করে সয়াবিন, তুলা ও গমের সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করতে মার্কিন বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) পরীক্ষাকার্য বাংলাদেশে পুনরায় শুরু করার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।

রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার সময় সার্জিও গর বাংলাদেশের মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এই সংকটের একটি দ্রুত ও টেকসই রাজনৈতিক সমাধান প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের জন্য একক দেশ হিসেবে সর্বোচ্চ মানবিক সহায়তা প্রদানের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সার্জিও গর লেখেন, দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে এবং যৌথ প্রচেষ্টার মাধ্যমে ইতিবাচক ফল অর্জন সম্ভব।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০১ আগস্ট ২০২৬

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র, আসছে বড় প্রতিনিধিদল

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত