সংবাদ

বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)
প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ০৯:৫০ পিএম

বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁও ও পার্শ্ববর্তী নান্দাইল উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে তাদের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন-গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের বাগড়া গ্রামের রমিজ উদ্দিনের ছেলে রাতুল (১৯) এবং নান্দাইল উপজেলার চর মহিষকুড়া গ্রামের ফেরদৌস আলমের ছেলে বাদল মিয়া (৪৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতুল মিয়া স্থানীয় একটি মাছের খামারে কাজ করতেন। বেলা সাড়ে ১১টার দিকে তিনি মাছের খাবার দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে আহত হন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ১০টার দিকে নান্দাইলের চর মহিষকুড়া গ্রামে সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বাদল মিয়া। তাকেও উদ্ধার করে একই হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাসরিন সুলতানা মুন দুটি মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এবং পাগলা থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০২ আগস্ট ২০২৬

বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

ময়মনসিংহের গফরগাঁও ও পার্শ্ববর্তী নান্দাইল উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে তাদের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন-গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের বাগড়া গ্রামের রমিজ উদ্দিনের ছেলে রাতুল (১৯) এবং নান্দাইল উপজেলার চর মহিষকুড়া গ্রামের ফেরদৌস আলমের ছেলে বাদল মিয়া (৪৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতুল মিয়া স্থানীয় একটি মাছের খামারে কাজ করতেন। বেলা সাড়ে ১১টার দিকে তিনি মাছের খাবার দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে আহত হন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ১০টার দিকে নান্দাইলের চর মহিষকুড়া গ্রামে সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বাদল মিয়া। তাকেও উদ্ধার করে একই হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাসরিন সুলতানা মুন দুটি মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এবং পাগলা থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত