সংবাদ

বরিশালে জুলাই শহীদ পরিবারের সভা

প্রতিনিধি, বরিশাল
প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ০৪:৪৭ পিএম

বরিশালে জুলাই শহীদ পরিবারের সভা
জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের একাংশ। ছবি : সংবাদ

বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।

বক্তব্যের শুরুতে প্রধান অতিথি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বিগত সরকার অন্যায়ভাবে মিথ্যা মামলায় খালেদা জিয়াকে দীর্ঘ বছর কারাগারে বন্দি রেখেছিল। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর বিগত সরকারের জুলুম-নির্যাতনের তীব্র সমালোচনা করেন। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘আমি নিজেও একজন মা। শহীদদের মা-বাবার বেদনা আমি উপলব্ধি করতে পারি। এই আন্দোলনে আমি নিজেও রাজপথে ছিলাম।’

সভায় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ঢাকা মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান রাসেলের ভাই মো. বাবু তার ভাইয়ের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমার ভাইয়ের গুলিবিদ্ধ মৃতদেহ থানার সামনে পড়ে থাকার দৃশ্যটা আজও আমাকে কুরে কুরে খাচ্ছে। দেশের জন্য সে শহীদ হয়েছে।’ তার এই বক্তব্যে সভায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, জেলা প্রশাসক মামুন খন্দকার ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আব্দুল হান্নান। এ সময় জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০১ আগস্ট ২০২৬

বরিশালে জুলাই শহীদ পরিবারের সভা

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত