সংবাদ

শ্রীমঙ্গলে অবৈধ সিগারেট ও নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি আটক

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম

শ্রীমঙ্গলে অবৈধ সিগারেট ও নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি আটক
ছবি: সংবাদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট ও নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি আটক করেছে সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।

অভিযানে ৫ হাজার ৭৩০ শলাকা অবৈধ বিদেশি সিগারেট এবং নকল ব্যান্ডরোলযুক্ত ১১ হাজার ৫০০ শলাকা আকিজ বিড়ি উদ্ধার করা হয়।

কাস্টমস সূত্র জানায়, সিলেট ভ্যাট কমিশনার মো. নাজমুল হকের নির্দেশনায় শ্রীমঙ্গল সার্কেলের রাজস্ব কর্মকর্তা আবদুস সালামের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় এসব অবৈধ সিগারেট ও বিড়ি জব্দ করা হয়।

শ্রীমঙ্গল সার্কেলের রাজস্ব কর্মকর্তা জানান, রাজস্ব ফাঁকি রোধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা পণ্য সরকারি গুদামে জমা দেওয়া এবং পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে অবৈধ সিগারেট ও নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি আটক

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট ও নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি আটক করেছে সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।

অভিযানে ৫ হাজার ৭৩০ শলাকা অবৈধ বিদেশি সিগারেট এবং নকল ব্যান্ডরোলযুক্ত ১১ হাজার ৫০০ শলাকা আকিজ বিড়ি উদ্ধার করা হয়।

কাস্টমস সূত্র জানায়, সিলেট ভ্যাট কমিশনার মো. নাজমুল হকের নির্দেশনায় শ্রীমঙ্গল সার্কেলের রাজস্ব কর্মকর্তা আবদুস সালামের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় এসব অবৈধ সিগারেট ও বিড়ি জব্দ করা হয়।

শ্রীমঙ্গল সার্কেলের রাজস্ব কর্মকর্তা জানান, রাজস্ব ফাঁকি রোধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা পণ্য সরকারি গুদামে জমা দেওয়া এবং পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত