নওগাঁর বদলগাছী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি সানজাদ রয়েল সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।
পবিত্র কোরআন তিলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর অতিথিদের উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নবনির্বাচিত কমিটির সদস্যদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি সানজাদ রয়েল সাগর ও সাধারণ সম্পাদক আবু জর গিফারীসহ কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যদের পরিচয় করিয়ে দেন অতিথিরা। পরে সুধীজন ও আমন্ত্রিত অতিথিদের হাতে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর জোর দিয়ে বলেন, সমাজের নানা অসঙ্গতি ও মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরতে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা রাখা প্রয়োজন। বিশেষ অতিথির বক্তব্যে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন পেশাগত মর্যাদা বজায় রেখে সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিজ ফারহানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি শহিদুল ইসলাম দবির, এমদাদুল হক দুলু এবং নতুন কমিটির সাধারণ সম্পাদক আবু জর গিফারী।
সমাপনী বক্তব্যে সভাপতি সানজাদ রয়েল সাগর আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান। মধ্যাহ্নভোজ শেষে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন