সংবাদ

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পিএম

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড
ছবি : সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ দলটির শীর্ষ সাত নেতাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন–আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের ১৮ জুন এ ঘটনার তদন্ত শুরু হয় এবং ১৭ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। তদন্ত কর্মকর্তাসহ ২৯ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ এ ঐতিহাসিক রায় দেওয়া হলো। প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, আসামিরা আন্দোলন দমনে প্ররোচনা, উসকানিমূলক বক্তব্য, সশস্ত্র হামলার পরিকল্পনা ও দমন-পীড়ন চালিয়ে দেশজুড়ে হত্যা ও ব্যাপক সহিংসতা সংঘটিত করেছিলেন, যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে প্রমাণিত হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ দলটির শীর্ষ সাত নেতাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন–আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের ১৮ জুন এ ঘটনার তদন্ত শুরু হয় এবং ১৭ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। তদন্ত কর্মকর্তাসহ ২৯ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ এ ঐতিহাসিক রায় দেওয়া হলো। প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, আসামিরা আন্দোলন দমনে প্ররোচনা, উসকানিমূলক বক্তব্য, সশস্ত্র হামলার পরিকল্পনা ও দমন-পীড়ন চালিয়ে দেশজুড়ে হত্যা ও ব্যাপক সহিংসতা সংঘটিত করেছিলেন, যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে প্রমাণিত হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত