মাদারীপুরের রাজৈরে এক দশক আগের সেকান্দার আলী হাওলাদার হত্যা মামলায় তিন ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে অপর এক ভাইকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক নাহিদুর রহমান নাহিদ এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন - রাজৈর উপজেলার বাসাবাড়ি এলাকার গফুর হাওলাদারের তিন ছেলে লিটন হাওলাদার, টিটন হাওলাদার ও বাচ্চু হাওলাদার। সাত বছরের দণ্ডপ্রাপ্ত আসামি একই পরিবারের অতিয়ার হাওলাদার। মামলায় অপর ১৪ জন আসামিকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক ছিলেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০১৪ সালের ৫ জুলাই সেকান্দার আলী হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে আসামিরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই ইলিয়াস হাওলাদার রাজৈর থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে সিআইডি ২০১৬ সালে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এমারত হোসেন খান রায়ে সন্তোষ প্রকাশ করে সাজা দ্রুত কার্যকরের প্রত্যাশা জানান।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন