সংবাদ

নাইক্ষ্যংছড়িতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)
প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পিএম

নাইক্ষ্যংছড়িতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক
ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় আয়েশা বেগম (৩০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী ছৈয়দ আহমদকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জামিরতলী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রীর পরকীয়া সম্পর্ক নিয়ে স্বামী ছৈয়দ আহমদের সন্দেহ ছিল। এ নিয়ে পারিবারিক বিরোধের একপর্যায়ে রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাতাহাতির ঘটনা ঘটে। পরে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে ছৈয়দ আহমদ ও তার সহযোগীরা আয়েশাকে মারধর করলে গুরুতর আহত হয়ে তিনি মারা যান। খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং স্বামী ছৈয়দ আহমদকে আটক করে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

নাইক্ষ্যংছড়িতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় আয়েশা বেগম (৩০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী ছৈয়দ আহমদকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জামিরতলী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রীর পরকীয়া সম্পর্ক নিয়ে স্বামী ছৈয়দ আহমদের সন্দেহ ছিল। এ নিয়ে পারিবারিক বিরোধের একপর্যায়ে রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাতাহাতির ঘটনা ঘটে। পরে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে ছৈয়দ আহমদ ও তার সহযোগীরা আয়েশাকে মারধর করলে গুরুতর আহত হয়ে তিনি মারা যান। খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং স্বামী ছৈয়দ আহমদকে আটক করে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত