সংবাদ

সখিপুরে চার আওয়ামী-ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ এএম

সখিপুরে চার আওয়ামী-ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের সখিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীসহ আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন–হাতেয়া রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক নিয়ামুল হক (৪৭), আওয়ামী লীগ সমর্থিত কর্মী আতিক হাসান (৩২), ছাত্রলীগ সমর্থিত কর্মী সোহাগ সিকদার (২৩) এবং আওয়ামী লীগ সমর্থিত কর্মী মো. সোহেল (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সখিপুর থানায় একটি মামলা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা ওই মামলার এজাহারনামীয় আসামি।

এর আগে একই মামলার এজাহারনামীয় আসামি সাবেক পৌর কমিশনার ও পৌর আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক মনজুরুল হক মজনু, সাবেক কাউন্সিলর ও উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একলাছ হায়াত সরোয়ার এবং আওয়ামী লীগ কর্মী আব্দুর রাজ্জাককে একই রাতে গ্রেপ্তার করে পুলিশ।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সখিপুরে চার আওয়ামী-ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

টাঙ্গাইলের সখিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীসহ আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন–হাতেয়া রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক নিয়ামুল হক (৪৭), আওয়ামী লীগ সমর্থিত কর্মী আতিক হাসান (৩২), ছাত্রলীগ সমর্থিত কর্মী সোহাগ সিকদার (২৩) এবং আওয়ামী লীগ সমর্থিত কর্মী মো. সোহেল (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সখিপুর থানায় একটি মামলা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা ওই মামলার এজাহারনামীয় আসামি।

এর আগে একই মামলার এজাহারনামীয় আসামি সাবেক পৌর কমিশনার ও পৌর আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক মনজুরুল হক মজনু, সাবেক কাউন্সিলর ও উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একলাছ হায়াত সরোয়ার এবং আওয়ামী লীগ কর্মী আব্দুর রাজ্জাককে একই রাতে গ্রেপ্তার করে পুলিশ।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত