সংবাদ

চট্টগ্রামে মিয়ানমারগামী সিমেন্টের চালান জব্দ, আটক ৫

মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম

চট্টগ্রামে মিয়ানমারগামী সিমেন্টের চালান জব্দ, আটক ৫
ছবি: সংবাদ

চট্টগ্রাম থেকে মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ একটি কার্গো বোট জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গার বহিনোঙ্গর এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল। এ সময় একটি সন্দেহভাজন কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের জন্য সংগৃহীত ৩৭ হাজার ৫০০ কেজি (৭৫০ বস্তা) সিমেন্ট উদ্ধার করা হয়। উদ্ধার করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা।

কোস্ট গার্ড কর্মকর্তা সাব্বির আলম জানান, জব্দ করা সিমেন্ট, কার্গো বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে মিয়ানমারগামী সিমেন্টের চালান জব্দ, আটক ৫

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রাম থেকে মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ একটি কার্গো বোট জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গার বহিনোঙ্গর এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল। এ সময় একটি সন্দেহভাজন কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের জন্য সংগৃহীত ৩৭ হাজার ৫০০ কেজি (৭৫০ বস্তা) সিমেন্ট উদ্ধার করা হয়। উদ্ধার করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা।

কোস্ট গার্ড কর্মকর্তা সাব্বির আলম জানান, জব্দ করা সিমেন্ট, কার্গো বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত