সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ০৬:১৮ পিএম

 কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু
ছবি : সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং করার সময় নিরাপত্তা সরঞ্জাম থেকে ছিটকে পড়ে অক্ষর শৌভিক রায় (৩১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার ‘সি স্পোর্টস প্যারাসেইলিং’ পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শৌভিক রায়ের বাড়ি খুলনা জেলা সদরের বানিয়াখামার এলাকায়। তিনি শেখর রায়ের ছেলে। পরিবারের সদস্য ও স্বজনসহ ৯ জনের একটি দলের সঙ্গে তিনি কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, প্যারাসেইলিং চলাকালে হঠাৎ নিরাপত্তা সরঞ্জাম থেকে ছিটকে সমুদ্রে পড়ে গুরুতর আহত হন শৌভিক রায়। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীরা তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই দুর্ঘটনার পর সৈকতে প্যারাসেইলিংয়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, পর্যটকদের নিরাপত্তার বিষয়ে আয়োজক প্রতিষ্ঠানগুলোর চরম গাফিলতি রয়েছে। এ ছাড়া কলাতলী সৈকতে পরিচালিত পাঁচটি প্যারাসেইলিং প্রতিষ্ঠানের অনুমোদনের মেয়াদ গত জুন মাসেই শেষ হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে জেলা প্রশাসন, সংশ্লিষ্ট পর্যটন কর্তৃপক্ষ কিংবা সি স্পোর্টস প্যারাসেইলিং কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

কক্সবাজারে প্যারাসেইলিং করার সময় নিরাপত্তা সরঞ্জাম থেকে ছিটকে পড়ে অক্ষর শৌভিক রায় (৩১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার ‘সি স্পোর্টস প্যারাসেইলিং’ পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শৌভিক রায়ের বাড়ি খুলনা জেলা সদরের বানিয়াখামার এলাকায়। তিনি শেখর রায়ের ছেলে। পরিবারের সদস্য ও স্বজনসহ ৯ জনের একটি দলের সঙ্গে তিনি কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, প্যারাসেইলিং চলাকালে হঠাৎ নিরাপত্তা সরঞ্জাম থেকে ছিটকে সমুদ্রে পড়ে গুরুতর আহত হন শৌভিক রায়। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীরা তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই দুর্ঘটনার পর সৈকতে প্যারাসেইলিংয়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, পর্যটকদের নিরাপত্তার বিষয়ে আয়োজক প্রতিষ্ঠানগুলোর চরম গাফিলতি রয়েছে। এ ছাড়া কলাতলী সৈকতে পরিচালিত পাঁচটি প্যারাসেইলিং প্রতিষ্ঠানের অনুমোদনের মেয়াদ গত জুন মাসেই শেষ হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে জেলা প্রশাসন, সংশ্লিষ্ট পর্যটন কর্তৃপক্ষ কিংবা সি স্পোর্টস প্যারাসেইলিং কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত