সংবাদ

রাজবাড়ীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিনিধি, রাজবাড়ী
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ০৯:২৩ পিএম

রাজবাড়ীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
ছবি : সংবাদ

রাজবাড়ী সদর উপজেলায় সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) ওড়াকান্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামের মো. ফারুক হোসেন (৪২) এবং সিরাজনগর গ্রামের মো. আজমত আলী (৩৫)। তারা সিএনজিচালিত অটোরিকশায় করে এই বিপুল পরিমাণ গাঁজা পাচার করছিলেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল এবং স্থানীয় জনগণের সহায়তায় এই অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া গাঁজার মোট ওজন ১১ কেজি ৫০০ গ্রাম।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওড়াকান্দা বাজার এলাকায় তল্লাশি চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রোববার তাদের আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০১ আগস্ট ২০২৬

রাজবাড়ীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

রাজবাড়ী সদর উপজেলায় সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) ওড়াকান্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামের মো. ফারুক হোসেন (৪২) এবং সিরাজনগর গ্রামের মো. আজমত আলী (৩৫)। তারা সিএনজিচালিত অটোরিকশায় করে এই বিপুল পরিমাণ গাঁজা পাচার করছিলেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল এবং স্থানীয় জনগণের সহায়তায় এই অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া গাঁজার মোট ওজন ১১ কেজি ৫০০ গ্রাম।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওড়াকান্দা বাজার এলাকায় তল্লাশি চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রোববার তাদের আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত