সংবাদ

ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরি, গ্রেপ্তার ৪

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ০৯:২৬ পিএম

ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরি, গ্রেপ্তার ৪
ছবি : সংবাদ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোপনে আপত্তিকর ভিডিও ধারণ ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) পৌর শহরের হীরকপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-পলাশবাড়ী উপজেলার মামুনী আক্তার (২৪), গোবিন্দগঞ্জের রাকিবুল হাসান (৩০), সাদুল্লাপুরের রেজেনা খাতুন (২৮) ও সুন্দরগঞ্জের মামুন অর রশিদ (৩০)। অভিযানের সময় পর্নোগ্রাফি তৈরিতে ব্যবহৃত মুঠোফোন ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

মামলার নথিপত্র অনুযায়ী, এই চক্রটি দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ পৌর এলাকার একটি বাসা ভাড়া নিয়ে অসামাজিক কর্মকাণ্ড ও পর্নোগ্রাফি তৈরির কাজ করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা-পুলিশ ওই বাসায় অভিযান চালায় এবং চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করে। তবে চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে গেছেন।

গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব সরকার বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ রোববার তাঁদের আদালতে পাঠানো হবে। এ ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরি, গ্রেপ্তার ৪

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোপনে আপত্তিকর ভিডিও ধারণ ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) পৌর শহরের হীরকপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-পলাশবাড়ী উপজেলার মামুনী আক্তার (২৪), গোবিন্দগঞ্জের রাকিবুল হাসান (৩০), সাদুল্লাপুরের রেজেনা খাতুন (২৮) ও সুন্দরগঞ্জের মামুন অর রশিদ (৩০)। অভিযানের সময় পর্নোগ্রাফি তৈরিতে ব্যবহৃত মুঠোফোন ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

মামলার নথিপত্র অনুযায়ী, এই চক্রটি দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ পৌর এলাকার একটি বাসা ভাড়া নিয়ে অসামাজিক কর্মকাণ্ড ও পর্নোগ্রাফি তৈরির কাজ করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা-পুলিশ ওই বাসায় অভিযান চালায় এবং চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করে। তবে চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে গেছেন।

গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব সরকার বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ রোববার তাঁদের আদালতে পাঠানো হবে। এ ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত