“বাচ্চার মেধাশক্তি বিকাশের জন্য নিয়মিত দুধ ও ডিম খাওয়ান। চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও পারিবারিক পুষ্টি নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে দুধ-ডিমের মতো প্রোটিনসমৃদ্ধ খাবারের কোনো বিকল্প নেই।”
মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রাণী ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা।
রোববার (২ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ৩ হাজার ৭০০ সুবিধাভোগী খামারির মধ্যে প্রাণী ও গোখাদ্য বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. মো. খোকন হোসেন।
‘মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সুবিধাভোগীদের মধ্যে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা এবং সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন।
এ সময় স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, প্রাণিসম্পদ দপ্তরের কর্মচারীরা ও এলাকার বিপুলসংখ্যক সুবিধাভোগী খামারি উপস্থিত ছিলেন।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন