সংবাদ

ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে আসছে নতুন সাবস্ক্রিপশন

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পিএম

ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে আসছে নতুন সাবস্ক্রিপশন

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীদের জন্য অর্থের বিনিময়ে বাড়তি সুবিধা দেওয়ার পরিকল্পনা নিয়েছে মেটা। ‘মেটা ওয়ান’ নামের নতুন সাবস্ক্রিপশন সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অ্যাপ কাস্টমাইজেশন এবং কনটেন্ট তৈরির পাশাপাশি ব্যবসা ও ক্রিয়েটরদের জন্য পেশাদার কিছু সুবিধা রাখা হয়েছে। সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে সেবাটির ঘোষণা দিয়েছে মেটা।

ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী সাবস্ক্রিপশনকে কয়েকটি স্তরে ভাগ করা হয়েছে। সাধারণ ব্যবহারকারীদের জন্য আলাদা অ্যাপভিত্তিক প্যাকেজের পাশাপাশি এআই-কেন্দ্রিক বান্ডেল এবং ব্যবসা ও কনটেন্ট নির্মাতাদের জন্য উচ্চমূল্যের পরিকল্পনাও থাকছে।

ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে আলাদা সুবিধা

শুধু ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য ‘ইনস্টাগ্রাম প্লাস’ প্যাকেজের মাসিক মূল্য ৩.৯৯ ডলার। এতে স্টোরি ও ডিরেক্ট মেসেজে (ডিএম) কাস্টম ফন্ট ব্যবহারের সুযোগ থাকবে। পাশাপাশি স্টোরি কে দেখেছে, সে বিষয়ে নোটিফিকেশন এবং মেসেজের প্রিভিউ দেখার সুবিধাও যুক্ত হবে।

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য ‘হোয়াটসঅ্যাপ প্লাস’-এর মাসিক মূল্য ২.৯৯ ডলার। এতে চ্যাটের জন্য বিশেষ থিম, আইকন ও ইফেক্টযুক্ত স্টিকার ব্যবহারের পাশাপাশি ব্যাকআপের জন্য অতিরিক্ত স্টোরেজ পাওয়া যাবে। ‘ফোকাস শিডিউল’ নামের একটি সুবিধাও থাকছে এ প্যাকেজে।

ফেসবুকের ‘ফেসবুক প্লাস’ প্যাকেজের মাসিক মূল্য ৩.৯৯ ডলার। মেসেঞ্জার সাজানোর বিভিন্ন সুবিধার সঙ্গে রিলস ও ফিড পোস্টে সুপার রিঅ্যাকশন এবং কাস্টম অ্যাপ আইকন ব্যবহারের সুযোগ দেওয়া হবে।

এআই সুবিধায় বাড়তি গুরুত্ব

এআইনির্ভর ফিচার ব্যবহার করতে আগ্রহীদের জন্য ‘কোর’ প্যাকেজ রাখা হয়েছে। মাসে ৭.৯৯ ডলারের এই পরিকল্পনায় তিন প্ল্যাটফর্মের প্লাস প্যাকেজের সুবিধাগুলোর সঙ্গে মেটা এআইয়ের ‘Muse’ মডেল ব্যবহার করে ছবি ও ভিডিও তৈরির সুবিধা থাকবে।

এ ছাড়া ইনস্টাগ্রামের ‘Restyle’ এআই টুল ব্যবহারের সুযোগও বাড়ানো হবে। অর্থা শুধু সামাজিক যোগাযোগের সুবিধা নয়, ছবি ও ভিডিও তৈরির মতো সৃজনশীল কাজেও সাবস্ক্রিপশনটি কাজে লাগবে।

আরও বেশি এআই ও সৃজনশীল সুবিধা প্রয়োজন এমন ব্যবহারকারীদের জন্য রয়েছে ‘প্রিমিয়াম’ প্যাকেজ। এর মাসিক মূল্য ১৯.৯৯ ডলার। মেটার বিভিন্ন অ্যাপ ও এআইভিত্তিক টুল নিয়মিত ব্যবহারকারীদের লক্ষ্য করেই এই স্তরটি তৈরি করা হয়েছে।

ব্যবসা ও ক্রিয়েটরদের জন্য আলাদা পরিকল্পনা

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ব্যবহারের বাইরে ব্যবসা পরিচালনা ও কনটেন্ট তৈরির কাজেও মেটা ওয়ানের সাবস্ক্রিপশন সুবিধা পাওয়া যাবে। এ ক্ষেত্রে প্যাকেজগুলোতে অ্যাকাউন্ট নিরাপত্তা, যাচাই, গ্রাহকসেবা এবং টিম ব্যবস্থাপনার মতো বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।

‘এসেনশিয়াল’ প্যাকেজের মাসিক মূল্য শুরু হচ্ছে ১৪.৯৯ ডলার থেকে। এতে ভেরিফায়েড ব্যাজ, হোয়াটসঅ্যাপ বিজনেসের জন্য ভেরিফায়েড চ্যানেল এবং নকল অ্যাকাউন্ট বা পরিচয় নকলের বিরুদ্ধে সুরক্ষা দেওয়ার সুবিধা রয়েছে। গ্রাহকসেবায় ‘মেটা বিজনেস এজেন্ট’ ব্যবহারের সুযোগও থাকবে।

এর পরের স্তর ‘অ্যাডভান্সড’। মাসিক ৪৯.৯৯ ডলার থেকে শুরু হওয়া এই প্যাকেজে এক মাস আগেই স্টোরি নির্ধারণ করে রাখার সুবিধা থাকবে। পাশাপাশি অর্গানিক পোস্টে লিংক যোগ করা, উন্নত বিশ্লেষণাত্মক তথ্য এবং পাসওয়ার্ড শেয়ার না করেই দলের একাধিক সদস্যকে অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি দেওয়ার সুবিধা থাকছে।

বড় প্রতিষ্ঠান ও বড় আকারের দল পরিচালনার জন্য ‘এক্সপার্ট’ ও ‘ম্যাক্স’ নামে আরও দুটি স্তর রাখা হয়েছে। এসব প্যাকেজের মাসিক মূল্য যথাক্রমে ১৪৯ থেকে ৪৯৯ ডলারের মধ্যে। বড় ব্র্যান্ডের প্রয়োজন অনুযায়ী তুলনামূলক বেশি সুবিধা ও ব্যবস্থাপনার সুযোগ দেওয়াই এসব পরিকল্পনার লক্ষ্য।

ধাপে ধাপে বিভিন্ন দেশে চালু

মেটা জানিয়েছে, বিশ্বের বিভিন্ন অঞ্চলে মেটা ওয়ানের সুবিধা পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। তবে সব দেশে একই ধরনের সুবিধা বা একই দাম প্রযোজ্য হবে না। স্থানীয় বাজার, আঞ্চলিক নীতিমালা এবং ব্যবহারকারীর অ্যাকাউন্টের ধরন অনুযায়ী প্যাকেজের মূল্য ও সুবিধায় পরিবর্তন আসতে পারে।

নতুন এই উদ্যোগের মাধ্যমে মেটা একদিকে সাধারণ ব্যবহারকারীদের জন্য বাড়তি কাস্টমাইজেশন ও এআই সুবিধা দিতে চাইছে, অন্যদিকে ব্যবসা ও ক্রিয়েটরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনাকে আরও বিস্তৃত করার সুযোগ তৈরি করছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে আসছে নতুন সাবস্ক্রিপশন

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত