চলতি
আগস্ট মাসেই যোগদান ও পদায়নের দাবিতে
রাজধানীর শাহবাগে শুরু করা অবস্থান
কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত
শিক্ষকরা।
প্রাথমিক
ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে যোগদান এবং
পদায়নের সময় এক মাস
এগিয়ে আনার সুনির্দিষ্ট আশ্বাস
পাওয়ার পর রবিবার দুপুর
আড়াইটার দিকে তারা এ
ঘোষণা দিয়ে এলাকা ত্যাগ
করেন।
এর আগে সকালে প্রাথমিক
ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত
শিক্ষকদের আগামী ১ অক্টোবর যোগদানের
তারিখ ঘোষণা করেছিল। তবে এই দীর্ঘ
সময় মানতে নারাজ শিক্ষকেরা চলতি আগস্টেই পদায়নের
দাবিতে রাজপথে নামেন।
ঢাকা
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে বেলা
সাড়ে ১১টার দিকে মিছিলসহ শাহবাগ
মোড়ে যেতে চাইলে পুলিশের
বাধার মুখে পড়েন তারা।
পরবর্তীতে রাস্তার একপাশে অবস্থান নিয়ে তারা কর্মসূচি অব্যাহত
রাখেন। এ সময় নিরাপত্তার
জন্য পুলিশ ব্যারিকেড দিয়ে পাশে জলকামান
মোতায়েন রাখে।
কর্মসূচি
প্রত্যাহার শেষে আন্দোলনকারীদের প্ল্যাটফর্মের
নেতা দেবব্রত সরকার বলেন, "প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের
সুনির্দিষ্ট আশ্বাসে আমরা কর্মসূচি স্থগিত
করেছি।"
মন্ত্রণালয়
সূত্রে পদায়ন সংক্রান্ত সময়সূচি এগিয়ে এনে নতুন প্রজ্ঞাপন
জারির আশ্বাস দেওয়া হলে শিক্ষকরা দুপুর
আড়াইটায় সন্তোষ প্রকাশ করে শাহবাগের রাস্তা
ছেড়ে দেন।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন