সংবাদ

চিকিৎসা নেই, দুপুর পর্যন্ত ওড়েনি পতাকাও

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ০৩:৪৬ পিএম

চিকিৎসা নেই, দুপুর পর্যন্ত ওড়েনি পতাকাও
ছবি : সংবাদ

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসক সংকট ও শয্যাভাবে রোগীরা যখন চরম ভোগান্তি পোহাচ্ছেন, ঠিক তখনই প্রশাসনিক এক চরম উদাসীনতা সামনে এসেছে। রোববার (২ আগস্ট) দুপুর পর্যন্ত হাসপাতাল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে শেষমেশ বেলা দুইটার দিকে পতাকা উত্তোলন করে কর্তৃপক্ষ।

রোববার (২ আগস্ট) সকালে হাসপাতাল ঘুরে দেখা যায়, বহির্বিভাগ ও জরুরি বিভাগে রোগীদের উপচে পড়া ভিড়। চিকিৎসকের কক্ষগুলোর সামনে দীর্ঘ সারি। অনেককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। রোগীর তুলনায় চিকিৎসক পর্যাপ্ত না থাকায় কাঙ্ক্ষিত সেবা মিলছে না বলে অভিযোগ রোগী ও স্বজনদের। শয্যা সংকটের কারণে অনেক রোগীকে হাসপাতালের মেঝেতে শুয়েও চিকিৎসা নিতে দেখা গেছে।

এদিকে সরকারি প্রতিষ্ঠানে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও সাতক্ষীরা সদর হাসপাতালে তা পালিত হয়নি। স্থানীয় সচেতন নাগরিকেরা জানান, দুপুর পর্যন্ত পতাকা শূন্য ছিল হাসপাতাল প্রাঙ্গণ। বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হলে দুপুর দুইটার দিকে তড়িঘড়ি করে পতাকা উত্তোলন করা হয়।

সমাজকর্মী হোসেন আলী বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা একটি রাষ্ট্রীয় দায়িত্ব। এটি যথা সময়ে না হওয়া কর্তৃপক্ষের চরম অবহেলা ও জবাবদিহিতার অভাব। বিষয়টি প্রশাসনিকভাবে খতিয়ে দেখা উচিত।’

এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি। হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বলেন, ‘আমি বর্তমানে ছুটিতে রয়েছি। আমার অনুপস্থিতিতে আরএমও দায়িত্ব পালন করছেন।’

উল্লেখ্য, গত ২৬ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন করেছিলেন। সে সময় তিনি চিকিৎসক সংকট দ্রুত সমাধানের আশ্বাস দিলেও এক সপ্তাহের ব্যবধানে হাসপাতালের চিত্র আরও নাজুক হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০২ আগস্ট ২০২৬

চিকিৎসা নেই, দুপুর পর্যন্ত ওড়েনি পতাকাও

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত