রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বোমা-আতঙ্ক ও সন্দেহজনক বস্তু উদ্ধারের প্রেক্ষাপটে পুলিশকে সতর্ক থাকার যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা কোনো সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নয়। এটি নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে একটি ‘রিমাইন্ডার’ বা পুনরায় মনে করিয়ে দেওয়া মাত্র বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
রোববার (২ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, ‘পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিজেদের নিরাপত্তার বিষয়েও সচেতন থাকে। সম্প্রতি কয়েকটি বোমাসদৃশ বস্তু উদ্ধার ও গুজব ছড়ানোর ঘটনা ঘটেছে। এসব বিষয়কে গুরুত্ব দিয়ে পুলিশ সদস্যদের অধিকতর সতর্ক থাকতে বলা হয়েছে। আগেও এ ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। এটি নিয়মিত প্রক্রিয়ারই অংশ।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার কোনো সুনির্দিষ্ট তথ্য আছে কি না–এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, তেমন কোনো সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই। তবে মাঠপর্যায়ে কর্মরত সদস্যরা যেন দায়িত্ব পালনের সময় নিজেদের যানবাহন ও স্থাপনার নিরাপত্তা নিয়ে সজাগ থাকেন, সে জন্যই এই রিমাইন্ডার দেওয়া হয়েছে।’
মতিঝিলে উদ্ধার হওয়া ‘ছাতা বোমা’ বা আইইডি প্রসঙ্গে শফিকুল ইসলাম জানান, ঘটনাটির তদন্ত করছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। পাশাপাশি ডিবিও ছায়া তদন্ত করছে। এর পেছনে কোনো সংগঠনের সম্পৃক্ততা আছে কি না, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
এর আগে শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে মাঠপর্যায়ের সব ইউনিটে একটি জরুরি বার্তা পাঠিয়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়। ওই বার্তায় বলা হয়েছিল, উগ্রবাদী সংগঠনের সদস্যরা পুলিশের জিপ, পিকআপ বা বাসকে লক্ষ্যবস্তু করতে পারে। তাই ডিউটি শেষে বা সাময়িকভাবে গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। এ ছাড়া থানা ও পুলিশ লাইনসের নিরাপত্তা বাড়ানোরও নির্দেশনা দেওয়া হয়।
উল্লেখ্য, গত এক সপ্তাহে রাজধানীর মতিঝিল, মিরপুর ও ফার্মগেট এলাকায় একাধিক বোমা-আতঙ্ক ও সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনা ঘটে। এর মধ্যে গত ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি শক্তিশালী আইইডি উদ্ধার করে নিষ্ক্রিয় করে পুলিশ। বাকি ঘটনাগুলোতে কোনো বিস্ফোরক পাওয়া না গেলেও জনমনে আতঙ্ক সৃষ্টি হয়।
আরএ পড়ুন...
মেট্রো স্টেশনে বোমা নয়, ‘পান-জর্দা’র কৌটা
মেট্রো স্টেশন ঘিরে নাশকতা নাকি আতঙ্ক ছড়ানো
মতিঝিলে মেট্রোস্টেশনের নিচে ছাতার ভেতরে বোমা, পরে উদ্ধার
/

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন