সংবাদ

সীমান্তে বিজিবির ধাওয়া, মাদক ফেলে পালাল পাচারকারীরা

প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ০৩:০৩ পিএম

সীমান্তে বিজিবির ধাওয়া, মাদক ফেলে পালাল পাচারকারীরা
ছবি : সংবাদ

নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে ১০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২ আগস্ট) ভোররাতে উপজেলার নব আদাতলা এলাকায় অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২ আগস্ট ভোর সাড়ে তিনটার দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীন আদাতলা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায়। টহল কমান্ডার হাবিলদার মো. রেজাউল করিমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে ধরা সম্ভব হয়নি।

উদ্ধার করা মাদকদ্রব্যগুলো বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা সাপাহার থানায় জমা দেওয়ার প্রস্তুতি চলছে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানসহ যেকোনো অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সীমান্তে বিজিবির ধাওয়া, মাদক ফেলে পালাল পাচারকারীরা

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে ১০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২ আগস্ট) ভোররাতে উপজেলার নব আদাতলা এলাকায় অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২ আগস্ট ভোর সাড়ে তিনটার দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীন আদাতলা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায়। টহল কমান্ডার হাবিলদার মো. রেজাউল করিমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে ধরা সম্ভব হয়নি।

উদ্ধার করা মাদকদ্রব্যগুলো বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা সাপাহার থানায় জমা দেওয়ার প্রস্তুতি চলছে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানসহ যেকোনো অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত