সংবাদ

বাংলাদেশের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে ইউএনডিপি

প্রকাশ: ৯ মার্চ ২০২৬, ০৭:৪৫ পিএম

বাংলাদেশের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে ইউএনডিপি

আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি দরকষাকষির দক্ষতা উন্নয়নে বিশেষ কর্মসূচি গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) সংস্থাটি বাংলাদেশের সরকারি কর্মকর্তা সংশ্লিষ্ট অংশীজনদের প্রশিক্ষণ, কারিগরি সহায়তা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফান লিল্যা এই অঙ্গীকার ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ব বাণিজ্যের প্রেক্ষাপট প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে দক্ষ ট্রেড নেগোসিয়েটর বা দরকষাকষিতে পারদর্শী মানবসম্পদ তৈরি করা এখন সময়ের দাবি। বিশেষ করে স্বল্পোন্নত দেশ বা এলডিসি পর্যায় থেকে বাংলাদেশের উত্তরণ পরবর্তী সময়ে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি বিভিন্ন দ্বিপাক্ষিক আলোচনায় জোরালো অবস্থান নিশ্চিত করতে এই দক্ষতা অত্যন্ত জরুরি।

মন্ত্রী আশা প্রকাশ করেন, উন্নয়ন সহযোগী হিসেবে ইউএনডিপির এই সহযোগিতা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউএনডিপির প্রতিনিধি স্টিফান লিল্যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করে বলেন, আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় বাংলাদেশের অবস্থান আরও সুসংহত করতে তারা বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি, কর্মশালা জ্ঞান বিনিময় কার্যক্রম শুরু করতে আগ্রহী।

এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের কর্মকর্তারা বৈশ্বিক বাণিজ্য কূটনীতিতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে তিনি বিশ্বাস করেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন। সময় বাণিজ্য মন্ত্রণালয় ইউএনডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বাংলাদেশের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে ইউএনডিপি

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত