সংবাদ

ঘিওরে কিশোর গ্যাং নিয়ে এমপির হুঁশিয়ারি

 প্রতিনিধি, ঘিওর (মানিকগঞ্জ)
প্রতিনিধি, ঘিওর (মানিকগঞ্জ)
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ০৫:৪৪ পিএম

ঘিওরে কিশোর গ্যাং নিয়ে এমপির হুঁশিয়ারি
ছবি : সংবাদ

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কিশোর গ্যাং ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। শনিবার (১ আগস্ট) বেলা ১১টায় ঘিওর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির।

সভায় মাদক, ইভ টিজিং, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, ‘আপনার সন্তান সন্ধ্যার পর কোথায় যায়, কার সঙ্গে মেশে এবং ঠিকমতো পড়াশোনা করছে কি না–সেদিকে খেয়াল রাখার দায়িত্ব আপনারই। সন্তানের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব পরিবারের। আসুন আমরা সবাই মিলে মাদক, ইভ টিজিং ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ি।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর ইসলামের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিব আহসান, উপজেলা প্রকৌশলী মো. মোহাম্মদ আলী, কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের আহ্বায়ক মো. মেজবাহ উদ্দিন খান এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

সভা শেষে বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে সরকারি প্রণোদনা ও আর্থিক সহায়তা বিতরণ করেন সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০২ আগস্ট ২০২৬

ঘিওরে কিশোর গ্যাং নিয়ে এমপির হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কিশোর গ্যাং ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। শনিবার (১ আগস্ট) বেলা ১১টায় ঘিওর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির।

সভায় মাদক, ইভ টিজিং, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, ‘আপনার সন্তান সন্ধ্যার পর কোথায় যায়, কার সঙ্গে মেশে এবং ঠিকমতো পড়াশোনা করছে কি না–সেদিকে খেয়াল রাখার দায়িত্ব আপনারই। সন্তানের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব পরিবারের। আসুন আমরা সবাই মিলে মাদক, ইভ টিজিং ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ি।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর ইসলামের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিব আহসান, উপজেলা প্রকৌশলী মো. মোহাম্মদ আলী, কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের আহ্বায়ক মো. মেজবাহ উদ্দিন খান এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

সভা শেষে বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে সরকারি প্রণোদনা ও আর্থিক সহায়তা বিতরণ করেন সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত