সংবাদ

নেছারাবাদে বিয়ের দাবিতে তরুণীর কাণ্ড, বিপাকে লাইনম্যান!

প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)
প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ০৭:১৫ পিএম

নেছারাবাদে বিয়ের দাবিতে তরুণীর কাণ্ড, বিপাকে লাইনম্যান!
ছবি : সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার করফা গ্রামে বিয়ের দাবিতে এক তরুণীর অবস্থানকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির এক লাইনম্যানকে রাত থেকে দুপুর পর্যন্ত ঘরের ভেতর তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। রোববার (২ আগস্ট) দুপুরে বিষয়টি জানাজানি হলেও শেষ পর্যন্ত কোনো মীমাংসা হয়নি।

অভিযোগকারী ওই নারী জানান, করফা বাজারে তার একটি চায়ের দোকান রয়েছে। দোকানের পাশেই পল্লী বিদ্যুতের সাব-অফিসে কর্মরত লাইনম্যান মো. সাইদুল ইসলাম সিরাজ বাসা ভাড়া থাকতেন। সেই পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই নারীর দাবি, সিরাজ তাকে ধর্ম পরিবর্তন করে বিয়ের আশ্বাস দিয়ে ঘনিষ্ঠ সম্পর্কে জড়ান। তবে এখন বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় তিনি সিরাজের বাসার সামনে অবস্থান নিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন লাইনম্যান মো. সাইদুল ইসলাম সিরাজ। তার দাবি, ওই নারীর সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই। গভীর রাত পর্যন্ত চায়ের দোকান খোলা রাখা নিয়ে পরামর্শ দেওয়ায় ওই নারী ও স্থানীয় কয়েকজন যুবক পরিকল্পিতভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করছেন। এ সময় তার কাছে প্রথমে ৫০ হাজার ও পরে এক লাখ টাকা দাবি করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

করফা বাজার পল্লী বিদ্যুৎ সাব-অফিসের কর্মকর্তা মো. জাহাঙ্গীর বলেন, ‘নারী-সংক্রান্ত অভিযোগ তুলে স্থানীয়রা সিরাজকে কিছু সময় ঘরে আটকে রেখেছিল। একপর্যায়ে এক লাখ টাকায় বিষয়টি মীমাংসার আলোচনা হলেও পুলিশ আসার খবর পেয়ে তা আর হয়নি। এখন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়াই উচিত।’

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, বিয়ের দাবিতে এক নারী বিদ্যুৎ অফিসের এক কর্মচারীর বাসার সামনে অবস্থান নিয়েছেন বলে তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০২ আগস্ট ২০২৬

নেছারাবাদে বিয়ের দাবিতে তরুণীর কাণ্ড, বিপাকে লাইনম্যান!

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত