সংবাদ

গোসলে নেমে খালের পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)
প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ০৭:৩৯ পিএম

গোসলে নেমে খালের পানিতে ডুবে কিশোরীর মৃত্যু
ছবি : সংবাদ

কিশোরগঞ্জের ভৈরবে খালের পানিতে ডুবে লামিছা (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকায় চণ্ডিবের খালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত লামিছা ওই এলাকার সবজি বিক্রেতা মাসুম মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত। তাদের পৈতৃক বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার লক্ষ্মীপুর গ্রামে।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরে আরও দুই কিশোরীর সঙ্গে চণ্ডিবের খালে গোসল করতে যায় লামিছা। একপর্যায়ে সে পানিতে ডুব দিয়ে আর ভেসে না ওঠায় অন্য দুই বান্ধবী চিৎকার শুরু করে। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজি করে লামিছাকে উদ্ধার করেন। তবে উদ্ধারের আগেই তার মৃত্যু হয়। পরে স্বজনেরা তার নিথর দেহ বাড়িতে নিয়ে যান।

লামিছার খালু সবুজ মিয়া বলেন, ‘লামিছার বাবা সবজি বিক্রি করেন। তারা উত্তর পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। বাবা-মাকে না জানিয়েই সে গোসলে গিয়েছিল। সেখানে পানিতে ডুবে তার মৃত্যু হয়। রায়পুরার গ্রামের বাড়িতেই তাকে দাফন করা হবে।’

এ বিষয়ে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) লিমন বোস বলেন, ‘পানিতে ডুবে কিশোরীর মৃত্যুর খবর আমাদের জানা নেই। তবে পুলিশের একটি দল পাঠিয়ে এ বিষয়ে খোঁজ নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০২ আগস্ট ২০২৬

গোসলে নেমে খালের পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

কিশোরগঞ্জের ভৈরবে খালের পানিতে ডুবে লামিছা (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকায় চণ্ডিবের খালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত লামিছা ওই এলাকার সবজি বিক্রেতা মাসুম মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত। তাদের পৈতৃক বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার লক্ষ্মীপুর গ্রামে।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরে আরও দুই কিশোরীর সঙ্গে চণ্ডিবের খালে গোসল করতে যায় লামিছা। একপর্যায়ে সে পানিতে ডুব দিয়ে আর ভেসে না ওঠায় অন্য দুই বান্ধবী চিৎকার শুরু করে। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজি করে লামিছাকে উদ্ধার করেন। তবে উদ্ধারের আগেই তার মৃত্যু হয়। পরে স্বজনেরা তার নিথর দেহ বাড়িতে নিয়ে যান।

লামিছার খালু সবুজ মিয়া বলেন, ‘লামিছার বাবা সবজি বিক্রি করেন। তারা উত্তর পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। বাবা-মাকে না জানিয়েই সে গোসলে গিয়েছিল। সেখানে পানিতে ডুবে তার মৃত্যু হয়। রায়পুরার গ্রামের বাড়িতেই তাকে দাফন করা হবে।’

এ বিষয়ে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) লিমন বোস বলেন, ‘পানিতে ডুবে কিশোরীর মৃত্যুর খবর আমাদের জানা নেই। তবে পুলিশের একটি দল পাঠিয়ে এ বিষয়ে খোঁজ নেওয়া হবে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত