সংবাদ

ফুলবাড়ীয়ায় ট্রাভেল ব্যাগে মিলল কাস্টমসকর্মীর খণ্ডিত মরদেহ

প্রতিনিধি, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)
প্রতিনিধি, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ০৭:০৯ পিএম

ফুলবাড়ীয়ায় ট্রাভেল ব্যাগে মিলল কাস্টমসকর্মীর খণ্ডিত মরদেহ
রাকিব রায়হান তালুকদার

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় নিখোঁজের ১০ দিন পর কাস্টমস সিপাহি রাকিব রায়হান তালুকদারের (৪০) খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর এলাকায় নিহিতের বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনটি ট্রাভেল ব্যাগ ও একটি বস্তার ভেতর থেকে রাকিবের লাশের টুকরোগুলো উদ্ধার করা হয়। নিহত রাকিব ওই গ্রামের মৃত ছিদ্দিক তালুকদারের ছেলে। তিনি ঢাকার কমলাপুর আইসিডিতে কাস্টমসের নিরাপত্তা শাখায় সিপাহি হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব রায়হান প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বাড়িতে আসতেন এবং শনিবার কর্মস্থলে ফিরে যেতেন। গত ২৪ জুলাই ভোরে নিজ বাড়ি থেকে তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে গত ২৭ জুলাই তার বড় ভাই নুরুল ইসলাম ফুলবাড়ীয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তদন্তের একপর্যায়ে পুলিশ উপজেলার অনন্তপুর বাজুয়া নদী এলাকা থেকে রাকিবের ব্যবহৃত মোটরসাইকেলের চাবির ছড়া উদ্ধার করে। ঘটনার পর থেকে রাকিবের বাড়ির কেয়ারটেকার রাজু মির্জা রহস্যজনকভাবে পলাতক রয়েছেন। স্থানীয়দের ধারণা, রাজু মির্জা কোনো দালালের মাধ্যমে দেশের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

জিডির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শুভ্র সাহা জানান, কেয়ারটেকার রাজু ও তার সহযোগীদের গ্রেপ্তারে জেলার বাইরে অভিযান চলছে।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, মরদেহ টুকরো টুকরো করে তিনটি ট্রাভেল ব্যাগ ও একটি বস্তায় ভরে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। স্থানীয়রা পুকুরে বস্তাটি দেখতে পেয়ে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০২ আগস্ট ২০২৬

ফুলবাড়ীয়ায় ট্রাভেল ব্যাগে মিলল কাস্টমসকর্মীর খণ্ডিত মরদেহ

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত