বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে সারাদেশে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের স্মরণে ৫ আগস্টকে জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালন করা হয়। বুধবার (৫ আগস্ট) দেশের বিভিন্ন স্থানে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, র্যালি এবং প্রতিযোগিতার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়। সংবাদের জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।
মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জে সকাল ৯টায় শহরের লিচুতলা জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন। জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত আলোচনা সভায় বক্তারা শহীদদের আত্মত্যাগের মহিমা তুলে ধরেন।
চাঁদপুর : চাঁদপুর সরকারি মহিলা কলেজে ভোরেই কর্মসূচির সূচনা হয়। ভোর ৬টা ১ মিনিটে কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান বলেন, ‘পৃথিবীতে কোনো ফ্যাসিস্ট সরকারই চিরকাল ক্ষমতায় টিকে থাকতে পারেনি, ২০২৪ সালে বাংলাদেশেও এর ব্যত্যয় ঘটেনি।’ আলোচনা সভা শেষে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ঠাকুরগাঁও : বৃষ্টি উপেক্ষা করে ঠাকুরগাঁওয়ে জুলাই শহীদদের স্মরণে ঢল নামে মানুষের। সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জেলা ও পুলিশ প্রশাসন শ্রদ্ধা নিবেদন করে। পরে জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
বেলা ১১টায় মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ও অন্যান্য কর্মকর্তারা এতে অংশ নেন। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
মাদারীপুর : মাদারীপুরে জেলা প্রশাসনের পাশাপাশি বিএনপিও পৃথক কর্মসূচি পালন করেছে। সকালে কেন্দ্রীয় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, জেলা প্রশাসক মর্জিনা আক্তার, পুলিশ সুপার হাবিবুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। অনুষ্ঠানে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, ‘শহিদদের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশে বৈষম্যের কোনো স্থান নেই। আমরা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখব।’
সাতক্ষীরা : শ্যামনগরে উপজেলা বিএনপির উদ্যোগে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুল আলম, উপজেলা আহ্বায়ক সুলাইমান কবির ও সদস্যসচিব অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না। ড. মনিরুজ্জামান বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। কোনো ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী যেন দেশের মানুষকে বিভ্রান্ত করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে।’
লৌহজং (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের লৌহজংয়ে কুমারভোগ ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা কাউসার তালুকদার, সেকেন্দার খান বাবু, মহিলা দল নেত্রী রোকেয়া বেগম ও স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, ‘ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরশাসনের পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য ছাত্র-জনতাকে অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকতে হবে।’
সুনামগঞ্জ (ধর্মপাশা) : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সকালে উপজেলা পরিষদ
মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানে
শহীদদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়, সাবেক উপজেলা
চেয়ারম্যান আব্দুল মোতালিব খান এবং উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা
লিয়াকত আলী। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, “৫ আগস্ট
বাংলাদেশের ইতিহাসে নতুন করে ঘুরে দাঁড়ানোর দিন। এই দিনটি ‘জুলাই গণ-অভ্যুত্থান
দিবস’ হিসেবে পালিত হচ্ছে। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে এই দিনেই
স্বৈরাচারী শাসনের পতন ঘটেছিল। এখন আমাদের দায়িত্ব একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে
তোলা।”
ফেনী : জুলাই গণ-অভ্যুত্থানের বিজয়কে স্মরণীয় করে রাখতে
ফেনীতে ‘৩৬ জুলাই বিজয়ের দৌড়’ শীর্ষক এক মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। তরুণদের
সংগঠন ‘বিজয় মঞ্চ’-এর উদ্যোগে আজ ভোর পৌনে ছয়টায় মহিপাল ফ্লাইওভারের নিচ থেকে এই
দৌড় শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের বাবা নেছার
আহমেদ, ফেনী জেলা
জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান, স্বেচ্ছাসেবক ওসমান গনি রাসেল এবং স্থানীয়
ছাত্রনেতৃবৃন্দ। আয়োজক সংগঠনের প্রতিনিধি ওসমান গনি রাসেল বলেন, “জুলাই-আগস্টের
আন্দোলনের চেতনা ও তরুণদের মধ্যে ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে আমরা এই প্রতীকী দৌড়ের
আয়োজন করেছি। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তরুণ সমাজ দেখেছিল, তা ধরে রাখাই
আমাদের মূল লক্ষ্য।”
গাইবান্ধা : গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় জুলাই
গণ-অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। সকালে পৌর পার্কের ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’
পুষ্পস্তবক অর্পণ শেষে ইনডোর স্টেডিয়ামে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা প্রশাসক
মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা পরিষদের প্রশাসক ডা. মইনুল হাসান সাদিক এবং
পুলিশ সুপার মো. জসিম উদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল কাওছার বলেন, “সমাজের সব ধরনের
অন্যায়-অবিচার রোধ করা গেলেই জুলাইয়ের বীর শহীদদের আত্মত্যাগ সার্থক হবে।
ফ্যাসিবাদী সরকারের আমলে যারা লুণ্ঠন ও জুলুম করেছে, তাদের বিচার নিশ্চিত করা হবে। কাউকে কোনো ছাড়
দেওয়া হবে না।”
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় শহীদ হাসান চত্বরের ‘জুলাই
স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে জেলা
প্রশাসকের কার্যালয়ের ‘ডিসি সাহিত্য মঞ্চে’ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান, কালেক্টরেট
মসজিদের পেশ ইমাম কবীর আহমেদ এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সভায় জেলা
প্রশাসক লুৎফুন নাহার বলেন, “জুলাই চেতনায় আমরা দেশ গড়ব, যেখানে সবার আগে
থাকবে বাংলাদেশ। শহীদদের বীরত্বগাথা আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি জোগায়।
একটি স্বচ্ছ ও বৈষম্যহীন প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ।”
নরসিংদী : নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালিত হয়েছে। সকালে নরসিংদী পৌর পার্কে অবস্থিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিএনপি ও নরসিংদী প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মানে এক সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন, সাবেক সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান কেয়া। অনুষ্ঠানের প্রধান অতিথি খায়রুল কবির খোকন বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই অভ্যুত্থান আমাদের নতুন করে গণতন্ত্র ও বাকস্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে একটি বৈষম্যহীন ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠন করাই এখন আমাদের প্রধান লক্ষ্য।”
বরিশাল : বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ‘স্মৃতিতে ৩৬ জুলাই এবং ভবিষ্যতের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি চারণ করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়। সভায় জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধারা তাদের বীরত্বগাথা ও স্মৃতিচারণ করেন। সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, প্রকৌশল অনুষদের ডিন ড. রাহাত হোসাইন ফয়সাল, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির ও জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও যোদ্ধা সাব্বির হোসেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, “দীর্ঘ ১৭ বছর পর প্রাপ্ত এই স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখতে হলে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য, ধৈর্য ও সহনশীলতা। জুলাই আন্দোলনে হামলাকারীদের বিচারের মুখোমুখি করা হবে। তবে তা কোনো তাড়াহুড়ো বা প্রতিশোধের উদ্দেশ্যে নয়, বরং সুষ্ঠু তথ্য-উপাত্তের ভিত্তিতে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বিচার সম্পন্ন হবে, যাতে কেউ অবিচারের শিকার না হন।”
গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমীর সালমান রনি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাক, গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন। সভার শুরুতে জুলাই আন্দোলনে শহীদ তিনজনের কবর জিয়ারত করেন অতিথিরা। সভায় সহকারী কমিশনার (ভূমি) আমীর সালমান রনি বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে; তাঁদের এই বীরত্বগাথা ও আদর্শকে লালন করে একটি বৈষম্যহীন ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠন করাই এখন আমাদের সবার প্রধান লক্ষ্য হওয়া উচিত।”
বালিয়াকান্দি (রাজবাড়ী) : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। কর্মসূচির শুরুতে শহীদ সাগরের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ এবং আন্দোলনের সমন্বয়ক হাসিবুল ইসলাম শিমুল। অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনের সমন্বয়কদের হাতে ফুলের তোড়া দিয়ে বিশেষ সম্মাননা জানানো হয়। সভায় সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের মহান আত্মত্যাগ আমাদের জাতীয় জীবনে অনুপ্রেরণা হয়ে থাকবে; তাঁদের স্বপ্ন ও একটি বৈষম্যহীন সমাজ গড়াই এখন আমাদের প্রধান দায়িত্ব।’
পিরোজপুর : পিরোজপুরে দিনের শুরুতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। পরে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারদের সংবর্ধনা দেওয়া হয়। জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীসহ জেলা বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা। বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগ ধারণ করে একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : সিরাজদিখান উপজেলা প্রশাসনের উদ্যোগে দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মো. মোস্তফা জামান সমুদ্রের মা মাসুদা জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সভায় বক্তারা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, নতুন প্রজন্মের কাছে এই আন্দোলনের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া সবার দায়িত্ব। অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। সভায় সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিনসহ বিএনপি, জামায়াত ও এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শাহজাদপুর (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। প্রশাসনের উদ্যোগে শহীদ সুজনের কবরে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে বিএনপি দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল এবং জামায়াতে ইসলামী বিশাল গণমিছিল বের করে। ইউএনও সাবরিনা শারমিন শহীদদের আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। আলোচনা ও বিশেষ দোয়ার মাধ্যমে বিপ্লবের বীরদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে শাহজাদপুরবাসী।
সখিপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের সখিপুরে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে তালতলা চত্বরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নাজিম উদ্দিন। সভায় বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হোসেনসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্মৃতিচারণ ও দোয়ার মাধ্যমে বিপ্লবের বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানায় সখিপুর বিএনপি।
তালা (সাতক্ষীরা) : সাতক্ষীরার তালায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও জামায়াতে ইসলামীর উদ্যোগে পৃথক কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে উপজেলা প্রশাসনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মাদ ইজ্জত উল্লাহ। সভায় সরকারি কর্মকর্তা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা জুলাই বিপ্লবের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। বিকেলে উপজেলা জামায়াতের আয়োজনে একটি বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন মাওলানা মফিদুল ইসলাম। ফ্যাসিবাদ পতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
মোকামতলা (বগুড়া) : বগুড়ার মোকামতলায় জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কেন্দ্রীয় মসজিদ গেট থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিষদ মসজিদের সামনে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-২ আসনের সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান। এতে উপজেলা জামায়াত, শিবির ও এনসিপি'র স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা অবিলম্বে জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।
জামালপুর : জামালপুরে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ১১ দলীয় জোটের উদ্যোগে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াত আমির মাওলানা আব্দুস সাত্তার বলেন, বিএনপি গণভোটের রায় উপেক্ষা করছে, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে। তিনি হুঁশিয়ারি দেন, স্বৈরাচারী পথ বেছে নিলে ফ্যাসিস্ট হাসিনার মতোই পরিণতি বরণ করতে হবে। পিটিআই মোড় থেকে শুরু হওয়া মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে তমাল তলায় গিয়ে শেষ হয়। বক্তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও একটি বৈষম্যহীন ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার দাবি জানান।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন