নওগাঁর বদলগাছী উপজেলায় ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনা জানাজানি হওয়ার পর মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বিক্ষুব্ধ জনতা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
অভিযুক্ত শিক্ষকের নাম শফিউল হাসান দিপু (৫০)। তিনি উপজেলার কোলা ইউনিয়নের পারআধাইপুর গ্রামের বাসিন্দা এবং ‘আলফা কিন্ডারগার্টেন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। শফিউল হাসান জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি এবং কোলা ইউনিয়নের কাজী হিসেবেও দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবার জানায়, সোমবার (৩ আগস্ট) সকালে বৃষ্টির কারণে স্কুলে শিক্ষার্থীর উপস্থিতি কম ছিল। এই সুযোগে পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে একা পেয়ে প্রধান শিক্ষক শফিউল হাসান তাকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির চেষ্টা করেন। মেয়েটি কোনোমতে সেখান থেকে পালিয়ে এসে পরিবারকে বিষয়টি জানায়। মঙ্গলবার সকালে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন।
বিক্ষুব্ধ জনতা ভান্ডারপুর এলাকায় অবস্থিত আলফা কিন্ডারগার্টেনে চড়াও হয়ে ভাঙচুর চালায় এবং একপর্যায়ে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নেভাতে গেলে প্রথমে বাধার মুখে পড়ে। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় ভান্ডারপুর চারমাথা এলাকায় সড়ক অবরোধ ও মানববন্ধন করেন এলাকাবাসী।
বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা এবং তাকে কাজীর পদ থেকে অব্যাহতির সুপারিশ করা হবে।’
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীর পরিবারকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন