পরিবারের অমতে বিয়ে করার জেরে ভারতে ২৪ বছর বয়সী এক তরুণীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। উত্তর প্রদেশের আগ্রায় এই নৃশংস ঘটনাটি ঘটে। এই ঘটনায় অভিযুক্ত বাবা বিমল শর্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ওই তরুণীর নাম অঙ্কিতা। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে পরিবারের আপত্তি উপেক্ষা করে ভারত-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) সদস্য অমিত পাচৌরির সঙ্গে আদালতে বিবাহবন্ধনে আবদ্ধ হন অঙ্কিতা। বিয়ের পর অমিত তার কর্মস্থলে ফিরে গেলেও অঙ্কিতা বাবার বাড়িতেই অবস্থান করছিলেন।
এই বিয়ে নিয়ে পরিবারের মধ্যে দীর্ঘ দিন ধরেই উত্তেজনা চলছিল। এরই জেরে সোমবার (৩ আগস্ট) রাতে বাবা বিমল শর্মার সঙ্গে অঙ্কিতার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিমল শর্মা মেয়েকে বেধড়ক মারধর করেন এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তার মৃত্যু নিশ্চিত করেন।
আগ্রা পুলিশ জানিয়েছে, ঘটনার পর অভিযুক্ত বিমল শর্মাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন