সংবাদ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৌনে তিন কোটি টাকার ইয়াবা জব্দ

প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)
প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ০১:৪৮ পিএম

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৌনে তিন কোটি টাকার ইয়াবা জব্দ
ছবি : সংবাদ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা মূল্যের বার্মিজ ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১১ বিজিবি)। বুধবার (৫ আগস্ট) রাতে উপজেলার সদর ইউনিয়নের জারুলিয়াছড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবিরের নির্দেশনায় আশারতলী বিওপির একটি বিশেষ টহল দল ওই রাতে সীমান্তে নজরদারি করছিল। রাত আনুমানিক ৯টার দিকে সীমান্ত পিলার ৪৬ থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে জারুলিয়াছড়ি এলাকায় কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে পাচারকারীরা একটি ব্যাগ ফেলে গহীন জঙ্গলে পালিয়ে যান।

পরে ওই ব্যাগ তল্লাশি করে ৯টি কার্টনে মোড়ানো ৮৯ হাজার ৯১৬টি বার্মিজ ইয়াবা পাওয়া যায়। এর মধ্যে ৮৯ হাজার ১৬টি হলুদ রঙের এবং ৯০০টি সবুজ রঙের ইয়াবা ছিল। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৬৯ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির প্রথম আলোকে বলেন, ‘মাদকের বিরুদ্ধে সরকারের “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত দিয়ে মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে আমাদের গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। সীমান্ত অপরাধ দমনে বিজিবি বদ্ধপরিকর।’

জব্দ করা ইয়াবাগুলো বর্তমানে বিজিবি হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৌনে তিন কোটি টাকার ইয়াবা জব্দ

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত