চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সিলেট সিটি করপোরেশনের একটি বর্জ্য ব্যবস্থাপনা স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকারের পাঁচটি স্তরের নির্বাচনই চলতি অর্থবছরে সম্পন্ন করতে চায় সরকার। আগস্টের পর স্থানীয় সরকার মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও নির্বাচন কমিশন যৌথ আলোচনায় বসে ঠিক করবে কোন স্তরের নির্বাচন আগে হবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, তার সরাসরি দেশে ফেরার সুযোগ নেই, কেননা তার বিরুদ্ধে ইতিমধ্যে রায় হয়েছে। দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে এবং আদালতের রায় কার্যকর করা হবে।
সিলেটের পরিচ্ছন্নতার প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, দেশের অন্য নগরের তুলনায় সিলেট অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন, এবং খাল খনন ও ডেঙ্গু প্রতিরোধেও সিটি করপোরেশন ভালো কাজ করছে।
বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি জানান, সিটি করপোরেশন ও লাফার্জ সুরমা হোলসিমের মধ্যে ২০২৪ সালে চালু হওয়া প্রকল্পটি এখনো পূর্ণাঙ্গভাবে কার্যকর হয়নি; এখন তা পুরোপুরি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এই প্রকল্পের আওতায় নগরের বর্জ্য পরিশোধনের পর প্লাস্টিক অংশ লাফার্জ সুরমা জ্বালানি হিসেবে ব্যবহার করবে, আর অবশিষ্ট বর্জ্য থেকে জৈব সার তৈরির পরিকল্পনা রয়েছে সিটি করপোরেশনের।
পরিদর্শনকালে সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক ও সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন