সংবাদ

একটি অসাবধানতা কেড়ে নিল যুবকের প্রাণ

প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ০২:২৮ পিএম

একটি অসাবধানতা কেড়ে নিল যুবকের প্রাণ
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের সখিপুরে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফ আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফ আলী ওই গ্রামের ওয়াজ আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে একটি গাছ কাটছিলেন আশরাফ। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের সচল তারের সংস্পর্শে আসেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলেও তার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

একটি অসাবধানতা কেড়ে নিল যুবকের প্রাণ

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

টাঙ্গাইলের সখিপুরে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফ আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফ আলী ওই গ্রামের ওয়াজ আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে একটি গাছ কাটছিলেন আশরাফ। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের সচল তারের সংস্পর্শে আসেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলেও তার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত